ওরে ভোলা মন ।লেখক কামাল হোসেন
ওরে ভোলা মন (কেমনে কাটাইবা বাকি জীবন)
ধরন: আধ্যাত্মিক ও দেহতত্ত্বের গান | তারিখ: ১৭/০৫/২০২৬
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের কাছে একটি গভীর আধ্যাত্মিক ও দেহতত্ত্বের গান নিয়ে হাজির হয়েছি। ধন-সম্পদ আর দুনিয়ার মায়ার ক্ষণস্থায়িত্বের কথা এই গানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি গানের বাণী আপনাদের অন্তরে দোলা দেবে। যদি গানটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
ওরে ভোলা মন
(কেমনে কাটাইবা বাকি জীবন)
লিরিক ও সুরকার ঃ কামাল হোসেন
(কেমনে কাটাইবা বাকি জীবন)
লিরিক ও সুরকার ঃ কামাল হোসেন
ধন সম্পদ আজ আছে কাল নাই
তোমার শত কোটি প্রিয়জন,
কেমনে কাটাইবা তোমার বাকি জীবন
ওরে ভোলা মন
কেমনে কাটাইবা তোমার বাকি জীবন।
তোমার শত কোটি প্রিয়জন,
কেমনে কাটাইবা তোমার বাকি জীবন
ওরে ভোলা মন
কেমনে কাটাইবা তোমার বাকি জীবন।
পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ রূপা ছিল ভরা
এখন তোমার কি হইলো দেখতে হাবা গোভা,
বুঝেশুনে কাজ করিও কইরোনা দেমাক
ওরে ভোলামন
কেমনে কাটাইবা তোমার বাকি জীবন।
এখন তোমার কি হইলো দেখতে হাবা গোভা,
বুঝেশুনে কাজ করিও কইরোনা দেমাক
ওরে ভোলামন
কেমনে কাটাইবা তোমার বাকি জীবন।
রাজপ্রাসাদে করলা বসবাস ক্ষমতারই জোরে
শেষ বিছানা হইবো তোমার সাড়ে তিন হাত গোর-এ।
সঙ্গে তোমার যাইবে না রে একটা কাণা কড়ি
ওরে ভোলামন,
কেমনে কাটাইবা তোমার বাকি জীবন।
শেষ বিছানা হইবো তোমার সাড়ে তিন হাত গোর-এ।
সঙ্গে তোমার যাইবে না রে একটা কাণা কড়ি
ওরে ভোলামন,
কেমনে কাটাইবা তোমার বাকি জীবন।
কামাল বলে মায়ায় দিন তো চইলা যায়
খাঁচার পাখি উড়াল দিলে কেউ তো ধইরা না পায়।
সুদিনেরই বন্ধুরা সব হইবো রে পরদেশী
ওরে ভোলামন,
কেমনে কাটাইবা তোমার বাকি জীবন।
খাঁচার পাখি উড়াল দিলে কেউ তো ধইরা না পায়।
সুদিনেরই বন্ধুরা সব হইবো রে পরদেশী
ওরে ভোলামন,
কেমনে কাটাইবা তোমার বাকি জীবন।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:
গীতিকার ও সুরকার: কামাল হোসেন | তারিখ: ১৭/০৫/২০২৬
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।
এই গানের কথা, সুর ও বাণীর সম্পূর্ণ মালিকানা ও মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। লিখিত অনুমতি ব্যতীত এই লিরিক বা সুর বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, অবিকল পুনঃপ্রকাশ, কোনো ধরনের অডিও-ভিডিও তৈরি কিংবা অন্য কোনো ডিজিটাল বা সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।
নতুন নতুন গানের আপডেট ও অডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুনঃ
🎬 ইউটিউব (BD Music Channel) |
📸 ইনস্টাগ্রাম |
🌐 ফেসবুক পেজ
মন্তব্যসমূহ