Featured Post

তুই একটা পোড়া কপাল ছিলে বন্ধুরে।বিরহ বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন 💔 নতুন বিচ্ছেদ ও বিরহের গান 💔 আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা, সকলকে জানাই প্রাণবন্ত দোয়া ও ভালোবাসা। আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আপনাদের সামনে নতুন একটি বিচ্ছেদ ও বিরহী প্রেমের গান নিয়ে হাজির হলাম। ভালোবাসা ও সম্পর্কের গভীরতা না থাকলে মানুষ মানুষকে সঠিকভাবে চিনতে পারে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার অভাব ঘটলেই সম্পর্কে ফাটল ধরে। তাই প্রতিটি কাজ, কথাবার্তা ও চলাফেরায় ভালোবাসা দেওয়া এবং নেওয়ার মূল্য অপরিসীম। আশা করি গানের সুর ও কথা আপনাদের ভালো লাগবে। ⭐ ধারাঃ বিরহ / বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো আদৌ জানি না... যাবার কালে বলেছিলি ফিরবি দিনশেষে, কিন্তু সে যে গেলি তুই, আ...

ও ললিতা।প্রেম বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন

আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের মনে যখন কারো প্রতি গভীর অনুরাগ জন্মে, তখন তার অনুভূতিগুলো কেমন হয়—সেই ভাবনা থেকেই আমার আজকের এই নিবেদন। 'ও ললিতা' গানটি আপনাদের কেমন লাগলো, তা অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন।

গানের কথা: ও ললিতা

গীতিকার ও সুরকার: কামাল হোসেন

আমার জীবন সাজাইয়া দে
আমার মনটা ভইরা দে।
কি যাদু করিলি ভুলতে পারিনা যে,
ও ললিতা আমারে মনটা ভইরা দে।।


তোর হাসিতে রোদের ঝিলিক চোখে মায়ার খেলা,
তোরে ছাড়া কাটে না যে আমার সারা বেলা।
একটু মায়া দিয়া আমার হৃদয় জুইড়া দে
ও ললিতা আমারে মনটা ভইরা দে।।

মনের ঘরে বাঁধিলাম ঘর তোরে আপন ভেবে,
আশা ছিল সুখের নদী আমায় দিয়া দেবে।
প্রেমের আলো জ্বালাইয়া তুই আঁধার কাটাইয়া দে,
ও ললিতা আমারে মনটা ভইরা দে।।

পাগল তোর ওই রূপের গুনে দিলাম মনটা তোরে,
সুখ-পাখিটা হয়ে তুই থাক আমার বুকের ঘরে।
ভালোবাসার সুতা দিয়া জীবন বাইন্ধা দে,
ও ললিতা আমারে মনটা ভইরা দে।।
তারিখ: ২১/০৪/২০২৬ লেখক: কামাল হোসেন
Copyright Warning:
© 2026 কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত বাণিজ্যিক ব্যবহার দণ্ডনীয় অপরাধ। এই গানটি ব্যবহার করতে চাইলে অবশ্যই ক্রেডিট হিসেবে লেখকের নাম এবং ব্লগের লিঙ্ক ব্যবহার করবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain