পোস্টগুলি

ফেব্রুয়ারি ২৭, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

ছবি
মা-বাবার সাথে শুদ্ধাচার লেখকঃ কামাল হোসেন পিতা-মাতার সাথে নিয়মিত সালাম ও কুশল বিনিময় করুন। ঘর থেকে বের হওয়ার সময় পিতা ও মাতার সাথে সাক্ষাৎ করে বের হোন। তাদের কী লাগবে না লাগবে এবং তারা কী খাবে না খাবে—সবসময় সেই খোঁজখবর নিন। বাসায় ফেরার সময় তাদের জন্য হাতে করে সামান্য কিছু একটা নিয়ে আসুন; দেখবেন তারা কতটা খুশি হন! মনে রাখবেন, সামান্য কিছুতেই তারা অনেক আনন্দ পান। আর তারা খুশি হওয়া মানে স্বয়ং মহান আল্লাহ খুশি হওয়া। কারণ, পিতা-মাতার সাথে সুন্দর ও উত্তম ব্যবহার করার স্পষ্ট নির্দেশ স্বয়ং আল্লাহর। তাদের সাথে কখনো বিরক্তি প্রকাশ করে ‘উফ’ শব্দটুকুও করা যাবে না। কোথাও বেড়াতে গেলে মা-বাবাকে সাথে নিয়ে একসাথে বের হোন। তাদের পর্যাপ্ত সময় দিন, তাদের সাথে গল্প ও আড্ডা দিন; দেখবেন এতে তাদের মন কতটা ভালো থাকে। সবসময় পিতা ও মাতার সার্বিক খোঁজখবর নেওয়া প্রত্যেক ছেলে-মেয়ের একান্ত দায়িত্ব ও প্রধান কর্তব্য। আশা করি সকলে বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। সকল...