পোস্টগুলি

ফেব্রুয়ারি ১৬, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

ছবি
Writer Kamal Hossain  আত্মশুদ্ধির বিভিন্ন স্তর ও পরকালীন পাথেয় ১. আত্মশুদ্ধির বিভিন্ন স্তর ও অন্তরের জাগরণ হে বৎস, আমি তোমাকে আল্লাহকে ভয় করার, সর্বদা তাঁর নির্দেশনাবলী মেনে চলার, তাঁর স্মরণে নিজের অন্তরকে জীবিত রাখার এবং তাঁর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার উপদেশ দিচ্ছি। তুমি যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ককে মজবুত রাখতে পারো, তবে এর চেয়ে বিশ্বস্ত ও নিরাপদ আশ্রয় আর কী হতে পারে? উপদেশের মাধ্যমে তোমার অন্তরকে সতেজ করো, সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখো এবং নিজের কুপ্রবৃত্তিকে দমন করো। দৃঢ় বিশ্বাসের মাধ্যমে তোমার জীবনকে শক্তিশালী করো, প্রজ্ঞার আলোয় চারপাশ আলোকিত করো এবং মৃত্যুকে স্মরণের মাধ্যমে প্রবৃত্তিকে বশ করো। পৃথিবীর নশ্বরতা ও বিপর্যয়গুলোকে অনুধাবন করে জ্ঞান অর্জন করো এবং দিন-রাত্রির পরিবর্তন ও সময়ের আবর্তনে ঘটে যাওয়া নেতিবাচক ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করো। অতীতের মানুষদের ইতিহাস ও তাদের জীবনের ঘটনাবলী নিজের সামনে তুলে ধরো। তাদের ধ্বংসপ্রাপ্ত শহর ...

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

ছবি
প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে পুত্রের কাছে পিতার উপদেশ ও মূল্যবান পরামর্শ তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। পুত্রের কাছে পিতার উপদেশ ও মূল্যবান পরামর্শ লেখকঃ কামাল হোসেন ১. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তারা তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য সর্বদা উতলা থাকে। ২. কোথাও বেড়াতে গেলে খাবার নিয়ে অসদাচরণ করো না। কেউ খাদ্য ইচ্ছে করে অস্বাদু করার চেষ্টা করে না। ৩. কারও বাসায় নিমন্ত্রণ থাকলে বাসা থেকে দু-মুঠো ভাত খেয়ে নিও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না। ৪. তোমার কী আছে তা তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে (ক...