পোস্টগুলি

বিরহ বিচ্ছেদ গান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

কেমন মানব হইলাম রে ভাই। আধ্যাত্মিক গান। গীতিকার কামাল হোসেন।

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ আধ্যাত্মিক ও দেহতত্ত্ব গান ✨ আসসালামু আলাইকুম প্রিয় ভাই-বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন সুস্থ থাকেন—এই শুভ কামনা করছি। আজ আপনাদের সামনে একটি আধ্যাত্মিক গান নিয়ে আসলাম। জ্ঞান বিকাশের মাধ্যমে মানুষ যখন প্রকৃত মানুষ হয়, তখনই তার চরিত্রের সুন্দর বিকাশ ফুটে ওঠে এবং মানব নাম সার্থক হয়। মানুষের মতো মানুষ হতে পারলে দুনিয়া ও আখেরাতে কল্যাণ মেলে। আশা করি গানটির অন্তর্নিহিত ভাব অর্থ আপনারা বুঝতে পারবেন এবং ভালো লাগবে। ⭐ ধারাঃ আধ্যাত্মিক / দেহতত্ত্ব 🎵 গানের কথাঃ কেমন মানব হইলাম রে ভাই ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন রূপে মানুষ গুণে মানুষ এমনটাই হওয়া চাই, মানুষের মত মানুষ না হইলে কোনো দাম নাই, দুনিয়া তো নাই আখেরাতও নাই, কেমন মানব হইলাম রে ভাই। মাট...

আমি পাগল তোমার দিওয়ানা। বিরহ বিচ্ছেদ গান। গীতিকার কামাল হোসেন।

ছবি
গীতিকার কামাল হোসেন 💧 শৈশবের স্মৃতি ও বিরহ-বিচ্ছেদের গান 💧 প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি একটি বিরহ বিচ্ছেদ গান নিয়ে আসলাম। গানটিতে শৈশবের মধুর স্মৃতি এবং সময়মতো বন্ধুর সাথে দেখা না হওয়ার ব্যাকুল কষ্টের কথা তুলে ধরা হয়েছে। ছোটকাল থেকে মানসপটে জমা হয়ে থাকা সেই বন্ধুর প্রতি অকৃত্রিম টানের কথা ভেবেই আমি কামাল হোসেন গানটি রচনা করেছি। গানটি কেমন হয়েছে ভালো-মন্দ মন্তব্য করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ⭐ ধারাঃ বিরহ ও বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ আমি পাগল তোমার দিওয়ানা ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন বন্ধু তোমায় কতদিন দেখিনা, ছোট্ট কালের কথা কি তোমার মনে পরেনা। বন্ধু কোথায় গেলে পাবো তোমার আসল ঠিকানা, সোনা বন্ধু রে---- আমি পাগল তোমার দিওয়ানা। ...

আমার এই হৃদয়টা মরে গেছে। বিরহ বিচ্ছেদ গান। গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ গভীর বিরহ ও বিচ্ছেদ মূলক সঙ্গীত ✨ ✨ প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছেন। আপনারা সর্বদা ভালো থাকেন ও সুস্থ থাকেন, সেই আন্তরিক প্রত্যাশাই কামনা করছি। প্রতিকূল পরিবেশের মাঝেও মানুষের বসবাস, আর এই সমাজবদ্ধ জীবন থেকে গড়ে ওঠে একজন আরেকজনের প্রতি বন্ধুত্ব, ভালোবাসা ও মানবতা। কিন্তু সেই গভীর ভালোবাসা আর মানবতা যদি হঠাৎ বিষধর সাপের মতো রূপ নেয়, তাহলে সমাজ ধ্বংসের মুখে পতিত হওয়া অনিবার্য। তাই আমি সকলের প্রতি বিনীত অনুরোধ করব — প্রেম, প্রীতি ও ভালোবাসা যেন কখনো হিংসা ও প্রতিহিংসার কারণ হয়ে না দাঁড়ায়। আসুন, আমরা সকলে মিলেমিশে কাজ করে বিপদে মানুষের পাশে দাঁড়াই। গানটি আপনাদের কেমন লেগেছে, তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। ⭐ ধারাঃ বিচ্ছেদ ও মারফতি ভাবধারা 🎵 গানের কথাঃ আমার এই হৃদয়টা মরে গেছে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন ...

বন্ধু আশা দিয়া কোথায় রইলা।বিরহ বিচ্ছেদ গান।গীতিকার কামাল হোসেন।

ছবি
গীতিকার কামাল হোসেন ✍️ গীতিকার ও সুরকার কামাল হোসেন ✨ আসসালামু আলাইকুম প্রিয় ভাই-বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনারা সর্বদা ভালো থাকুন এবং সুস্থ থাকুন—সেই প্রত্যাশাই মনে-প্রাণে কামনা করছি। আমি কামাল হোসেন, আজ আপনাদের সামনে আরও একটি নতুন হৃদয়ে দাগ কাটার মতো বিরহ বিচ্ছেদ গান নিয়ে আসলাম। এই গানের প্রতিটি ছত্রে আমি বিচ্ছেদের গভীর এক অন্তর্দাহ তুলে ধরেছি। যারা অতি সহজে প্রেম-ভালোবাসার মায়ায় জড়িয়ে পড়েন, তাদের প্রতি আমার অনুরোধ—ভুল মানুষের পেছনে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময় অপচয় করবেন না, যার মাশুল পরে চরম যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। আসুন, আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে সজাগ ও সচেতন হই এবং সময়ের মূল্য বুঝি। গানটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। ⭐ ধারাঃ ঐতিহ্যবাহী বিরহ বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ বন্ধু আশা দিয়া কোথায় রইলা ✍️ লিরিক ও সুরকারঃ ...

এমন প্রেম আর কইরো না গো সজনী। বিরহ বিচ্ছেদ গান। গীতিকার কামাল হোসেন।

ছবি
গীতিকার কামাল হোসেন ✍️ গীতিকার ও সুরকার কামাল হোসেন ✨ বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সর্বদা ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই প্রত্যাশাই কামনা করছি। আপনাদের সামনে আজ একটি বাস্তবমুখী বিরহ বিচ্ছেদ গান নিয়ে এসেছি। গানের ধারা ও মানসম্মত মান বজায় রেখে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। বর্তমান সময়ের প্রেক্ষাপট ও সম্পর্কের জটিলতা অনুসারে এই গানের মূল ভাব ফুটিয়ে তোলা হয়েছে। এই গানের মাধ্যমে আমি সমাজ ও তরুণ প্রজন্মকে একটি বিশেষ মেসেজ দিতে চাই—আপনারা জীবনে যেকোনো আবেগীয় বা প্রেমের বন্ধনে জড়ানোর আগে অবশ্যই সবকিছু বুঝে-শুনে ও সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন। ভুল মানুষের মায়ায় পড়ে নিজের জীবন নষ্ট করবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। ⭐ ধারাঃ আধুনিক বাস্তবমুখী বিরহ বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ এমন প্রেম আর কইরো না গো সজনী ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন ...

ছাইড়া যাইও মোরে।বিরহ বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

ছবি
✍️ গীতিকার কামাল হোসেন ✨ আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সামনে আমি একটি নতুন বিরহ বিচ্ছেদ গান নিয়ে আসলাম। এই গানের ভেতরের প্রতিটি লাইনে প্রেম, বিরহ, আবেগ এবং মানুষের ভেতরের সূক্ষ্ম আচার-আচরণ ও ভাবভঙ্গি প্রকাশ পেয়েছে। প্রেম যদি সত্যিকারের হয়, তবে সেই ভালোবাসা মানুষের অনুপ্রেরণা, ভাবনা, কাজ ও কর্মে আজীবন জড়িয়ে থাকে। এই সৃষ্টিতে প্রত্যেকেরই নিজের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আশা করি এই বিচ্ছেদের সুর ও কথা আপনাদের সকলের হৃদয় ছুয়ে যাবে। যদি গানটি ভালো লাগে, তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সকলের জন্য রইল প্রাণবন্ত অপরিসীম ভালোবাসা। ধন্যবাদ। ⭐ ধারাঃ বিরহ বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ ছাইড়া যাইও মোরে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন ওরে ভালো না বাসলে বন্ধু ছাইড়া যাইও মোরে, ওরে মনে না চাইলে রে বন্ধু ডাইকোনা মোরে। ...

প্রেম শিকারি।বিরহের বিচ্ছেদ গান। গীতিকার কামাল হোসেন

ছবি
🎶 গীতিকার কামাল হোসেন ✨ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন—সবসময় সেই প্রত্যাশাই কামনা করি। আজ আমি আপনাদের সামনে একটি আধ্যাত্মিক বিরহের বিচ্ছেদ গান নিয়ে হাজির হয়েছি। এই গানের ভেতরে গভীর প্রেম-ভালোবাসার এক পরম মুহূর্তের কথা তুলে ধরা হয়েছে। যার বিনিময়ে আকুল ভালোবাসায় মনে-প্রাণে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, এমন দুজন মহান ব্যক্তির প্রেমগাথা এখানে প্রকাশ পেয়েছে। আশা করি গানটি পড়লে আপনাদের সবার অন্তরে এক ভিন্ন অনুভূতি জাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করবেন। ⭐ ধারাঃ আধ্যাত্মিক বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ প্রেম শিকারি ✍️ লিরিক ও সুরকারঃ গীতিকার কামাল হোসেন প্রেম শিকারি ঘুমে থাকে না প্রেম সজনী প্রেমের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করেনি। প্রেমের টানে জীবন দিল বিল্লাল গনি, ...

নয়নে লাগছে যারে। বিরহ বিচ্ছেদ গান। গীতিকার কামাল হোসেন।

ছবি
🕌 গীতিকার কামাল হোসেন ✨ আসসালামু আলাইকুম প্রিয় ভাই-বোনেরা, আপনাদের সামনে আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর মহব্বতের একটি গান নিয়ে এসেছি। আল্লাহর রাসূলের প্রতি প্রখ্যাত সাহাবী হযরত বিলাল (রাঃ)-এর গভীর প্রেম এবং ভালোবাসা ছিল অতুলনীয়। সেই পবিত্র অনুভূতির অনুকূলেই এই গানটি সাজানো হয়েছে, যা আমাদের অন্তরেও নবীর প্রতি প্রেম ও অনুপ্রেরণা জাগ্রত করবে। আশা করি আপনাদের সবার গানটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। 🎵 গানের কথাঃ নয়নে লাগছে যারে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন নবীর প্রেমের পাগল বিল্লাল আজান দিতে যায়। আজান দিতে জীবন দিলো কোন প্রেমের জ্বালায় সোনা বন্ধু গো। এক আশেক নবীর প্রেমে পাগল ছিল নাম তার ওয়াইজ কুরুনি। বত্...

বন্ধু আশা দিয়া কোথায় রইলা বিরহ বিচ্ছেদ গান । গীতিকার কামাল।

ছবি
✍️ লেখক: কামাল হোসেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদের সামনে আমি বিরহ বিচ্ছেদের গান নিয়ে আসলাম। গানের ভিতরে প্রেমের বিচ্ছেদ যন্ত্রণা ও ভালো-মন্দ সব টুকু ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের মধ্যে এমন হয়তো কেউ আছেন যার ব্যথায় ব্যতীত তারে ছাড়া একমুঠো চলা অসম্ভব, এমন মানবিক পর্যায়ে যারা আছেন তাদের কাছে গানটি অত্যন্ত ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধু আশা দিয়া কোথায় রইলা দেখা দাও আমারে, তোর জন্য বেঁচে আছি এই ভব সংসারে। পিরিতির জ্বালা দিস না আমায় এই জগত সংসারে, তোর পিরিতের জ্বালায় আমি জিন্দা মরা রে। দিন কাটে মোর কেঁদে কেঁদে, রাত কাটে জাগিয়া বুকের ভেতর জ্বলছে আগুন, তোরই লাগিয়া। মন পঞ্জরে ...

আমায় ভালো না বাসিয়া।লেখক কামাল হোসেন।

ছবি
লেখক: কামাল হোসেন প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ উপলক্ষে আমি আপনাদের সামনে একটি নতুন বিরহ বিচ্ছেদের গান নিয়ে আসলাম। গানের ভেতরে বন্ধুর জন্য সীমাহীন অপেক্ষা, ভালোবাসা ও আকুল আবেগ প্রকাশ পেয়েছে। অনেক সময় প্রিয় মানুষের অপেক্ষায় থাকতে থাকতে মন ব্যাকুল হয়ে পড়ে, সেখান থেকেই সৃষ্টি হয় গভীর প্রেম আর ভালোবাসা। আসুন আমরা গানটি শুনি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানের কথা: আমায় ভালো না বাসিয়া লিরিক ও সুরকার: কামাল হোসেন আমায় ভালো না বাসিয়া প্রেমও না জানিয়া কই রইলা বন্ধু না জানিয়া, কই রইলা সোনা বন্ধুরে— পাড়া-পড়শি লোকে দেখে আমায় আনাগোনা করে সোনা বন্ধুরে।। দিনের আলো যায় রে নিভে, সাঁঝের মায়া ঘনায়, পথের পানে চেয়ে চেয়ে, আখি দুটি জুড়ায়। তুমি bিনে শূন্য হিয়া, বোঝে না কেউ বোঝে না, মনের মানুষ হারালে যে, প্রাণে তো আর বাঁচে না রে, প্রাণে...

যে রাতে মোর দুয়ারগুলি।বাংলা গান। লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি কামাল হোসেন আপনাদের সামনে একটি বিরহ বিচ্ছেদ গান নিয়ে হাজির হলাম। একজন মানুষের কষ্ট জীবন দুর্বিষহ হয়ে যখন পড়ে তখন চোখে আর কোনো আলো দেখে না। ভালো মানুষের পাশে থাকাটা তখন বেছে নেয়, সেজন্য পরকে আপন করে নেয়। এভাবে আমাদের সমাজে পরোক্ষভাবে একজন আরেকজনের কাছে জড়িয়ে যায়। হোক সে ভালো বা আনন্দ—সেটা কখনো দেখে না, শুধু দেখে তার চোখের পর্দায় যতটুকু আসে ততটুকুই ভালোবাসার লিপসা পড়ে যায়। সেখান থেকেই শুরু হয় দুঃখ আর কষ্ট। আসুন, আমার গানের ভেতরে সেভাবেই প্রকাশ করা হয়েছে। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গানের কথাঃ যে রাতে মোর দুয়ারগুলি লিরিক ও সুরকারঃ কামাল হোসেন যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঘূর্ণিঝড়ে, সে রাতে যে আসলে তুমি আমার ভাঙ্গা ঘরে। সব যে এলোমেলো করে নিভিয়ে দিলে আলো, আধার রাতে তোমার আসা তাও বাসিনু ভালো।। কেমন করে এলে তুমি মোর শূন্য ধারে, একটিবারও বললে ...

কেউ নাই আপন জনা।বিরহ বিচ্ছেদ গান। লেখক কামাল হোসেন

ছবি
   লেখক কামাল হোসেন  🎵 নতুন গান: কেউ নাই আপন জনা 🎵 ✍️ লিরিক ও সুরকার: কামাল হোসেন আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বার্থের সংসারে মা ছাড়া যে আসলেই কেউ আপন হয় না—এই নিষ্ঠুর ধ্রুব সত্যটি আমরা সবাই জানি। কিন্তু যার মাথায় শৈশবেই মায়ের দোয়ার হাত উঠে গেছে, সেই বোঝে এই পৃথিবীটা কতটা একা আর নির্মম। ছোট্টকালে অবুঝ বয়সে গর্ভধারিণী মাকে হারিয়ে এই দুঃখের সংসারে বড় হওয়ার জমাট বাঁধা কান্না আর একাকীত্বের হাহাকার নিয়েই আমার এই নতুন গানটি রচিত। গ্রামীণ লোকসংগীত ও বিচ্ছেদের সুরের এই লেখাটি কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ✨ গানের কথা (Lyrics): ✨ ✍️ লিরিক ও সুরকার: কামাল হোসেন এই জগতে কেউ নাই আপন জনা ওরে ছোট্টকালে মাতা মরলো এই সংসারের মাঝে, এই জগতে কেউ নাই আপন জনা।। ক্ষুধা লাগলে মাগো বলে কেউ তো ডাকে না আদর কইরা মুখের গ্রাস কেউ তো তুলে দেয় না। সবাই খোঁজে নিজের স্বার্থ, কেউ তো মায়া করে না এই জগতে কেউ নাই আপন জনা।। কান্দিলে দুঃখের কথা কেউ তো শোনে না বুকের মাঝে টেনে নিয়ে কেউ তো মোছে না। মায়ের ম...

আমি আছি তোর লাগিয়া।লেখক কামাল হোসেন।

ছবি
Writer Kamal Hossain ✍️ গীতিকার ও সুরকার কামাল হোসেন ✨ বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি কামাল হোসেন বিরহ বিচ্ছেদের আরও একটি নতুন গান নিয়ে আসলাম। একজন মানুষ যখন অন্য একজনকে গভীরভাবে ভালোবাসে এবং সেই ভালোবাসায় যখন হঠাৎ বিচ্ছেদ ঘটে, তখন দুজনের মনেই এক অপূরণীয় ফাটল ধরে। সেই কষ্টের মুহূর্তগুলো ও অন্তরের আকুলতাকেই আমি গানের ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। যদি গানটি আপনাদের ভালো লাগে, তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ⭐ ধারাঃ লোক / বিরহ বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ আগুন লাগাইলো আমায় ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন বলো না তুমি কি আগুন লাগাইলো আমায় ও সখি দেখ না আসিয়া আমি আছি তোর লাগিয়া ও সখিরে—আমি আছি তোর লাগিয়া। ...

ভালোবাসি তোমারে।বিরহ বিচ্ছেদ গান। লেখক কামাল হোসেন।

ছবি
Writer Kamal Hossain ✍️ গীতিকার ও সুরকার কামাল হোসেন ✨ বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। সকলকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন—সেই প্রত্যাশাই করি। আপনাদের সামনে আজ একটি গভীর প্রেম বিচ্ছেদের গান নিয়ে আসলাম। গানের কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং আশা করি আপনাদের হৃদয়ের কোণে একটু হলেও নাড়া দিবে। যদি আমার এই গানটি আপনাদের ভালো লাগে, তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সাথেই থাকবেন। সেই আশা ব্যক্ত করে গানটি পরিবেশন করছি। চলুন গানের কথায় আসি। ⭐ ধারাঃ লোক / আধুনিক প্রেম বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ ভালোবাসি তোমারে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন যতই তুমি কষ্ট দাও গো ভালোবাসি তোমারে, যখন আমি ভালোবাসি কষ্ট দিও না আমারে। ছোট্ট কালের নামটি তোমার মনের খাতায়...

মায়ের আঁচল ।লেখক কামাল হোসেন

ছবি
Writer Kamal Hossain আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, মায়ের অবদান একটি সন্তানের জীবনে কতটা গভীর, তা হয়তো আমরা সব সময় উপলব্ধি করতে পারি না। সেই মায়ের প্রতি আমাদের যে অবহেলা আর পরকালে তার পরিণতি—সেই ভাবনা থেকেই আমার এই নতুন গান। আশা করি এটি আপনাদের বিবেককে নাড়া দেবে। ভালো লাগলে শেয়ার করবেন। গানের কথা: মায়ের আঁচল লেখক ও সুরকার: কামাল হোসেন যেদিন তুমি এসেছিলে ইহকালে সবচাইতে খুশির ছিলো তোমার মায়ে গো তোমার ওজন রাখতে যাইয়া কষ্ট পাইছে মায়ে মায়ের কথা ভুইলা গেছো দুনিয়ার লোভে।। দশটি মাসে আর দশটি দিনে রক্ত দিয়া গড়া, মায়ের আঁচল ছিলো তোমার শীতল পাটি ছায়া গো এমন মায়ে রে কষ্ট দিলে আল্লায় নারাজ হবে গো ইহকালে লোভে পইড়া মায়ের কষ্ট ভুলেছো।। নিজে না খেয়ে তোমায় খাওয়াইত তোমার হাসি দেখার জন্য না ঘুমিয়ে অপেক্ষা করতো মায়ে গো আজ কেন মায়ের কথা মনে নেই তোমার।। অসুখ হলে শিয়রে থাকতো তোমার মায়ে রাত জেগে না ঘুমিয়ে পাহারা দিতো গো সে মায়ের হাত ধরিতে লজ্জা লাগে ...

কালা বন্ধে কি দোষে লুকাইলো ।লেখক কামাল হোসেন

ছবি
লেখক: কামাল হোসেন গীতিকার ও সুরকার কালা বন্ধে কি দোষে লুকাইলো ধরন: বিচ্ছেদ ও মরমী লোকসংগীত | রচনা কাল: ১৪ অক্টোবর ২০২৩ প্রিয় সংগীতপ্রেমী ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। ২০২৩ সালের অক্টোবর মাসে অন্তরের গভীর একাকীত্ব, বিরহ এবং আধ্যাত্মিক ব্যাকুলতা নিয়ে এই মরমী বিচ্ছেদ গানটি রচনা করেছিলাম। আবহমান বাংলার লোকসংগীতের একটি বড় অংশ জুড়ে রয়েছে বিচ্ছেদের সুর। এই গানে "প্রাণ বন্ধু" কিংবা "কালা বন্ধু" হলেন সেই পরম সত্তা বা প্রিয় মানুষ, যাঁর মধুর কথা ও সান্নিধ্য আমাদের নিত্যদিনের বেঁচে থাকার আশা জাগায়। কিন্তু কোনো এক অজানা অভিমানে বা নিয়তির টানে যখন সেই প্রিয় মুখটি আড়ালে চলে যায়, তখন জীবন এক গভীর শূন্যতায় ডুবে যায়। মনের কোণে জমে থাকা হাজারো না-বলা কথা, অপূর্ণ আশা আর দিনশেষে চাতকের মতো পথ চেয়ে থাকার যে করুণ আকুতি— তাই সুরের ভাষায় এই গীতি-কাব্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, বিরহের এই চেনা সুর আপনাদের মনকে স্পর্শ করবে। মধুর সুরে কথা কইয়া...