তুই একটা পোড়া কপাল ছিলে বন্ধুরে।বিরহ বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন
✨ বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সর্বদা ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই প্রত্যাশাই কামনা করছি। আপনাদের সামনে আজ একটি বাস্তবমুখী বিরহ বিচ্ছেদ গান নিয়ে এসেছি। গানের ধারা ও মানসম্মত মান বজায় রেখে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। বর্তমান সময়ের প্রেক্ষাপট ও সম্পর্কের জটিলতা অনুসারে এই গানের মূল ভাব ফুটিয়ে তোলা হয়েছে। এই গানের মাধ্যমে আমি সমাজ ও তরুণ প্রজন্মকে একটি বিশেষ মেসেজ দিতে চাই—আপনারা জীবনে যেকোনো আবেগীয় বা প্রেমের বন্ধনে জড়ানোর আগে অবশ্যই সবকিছু বুঝে-শুনে ও সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন। ভুল মানুষের মায়ায় পড়ে নিজের জীবন নষ্ট করবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।
⭐ ধারাঃ আধুনিক বাস্তবমুখী বিরহ বিচ্ছেদ গান
🎵 গানের কথাঃ এমন প্রেম আর কইরো না গো সজনী
✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন
আজকালকার প্রেম যে সজনী কথার নেই ঝুড়ি,
ভেতরেতে হিংসার বানি মুখে হাসির ঝুড়ি।
মন দিয়া মন পাইবা না গো শুধু কাঁদবে দুই নয়ন,
এমন প্রেম আর কইরো না সজনী, যে প্রেমের মূল্য থাকেনা...
খাঁটি সোনা চেনা যায় গো কষ্টি পাথরে ঘসলে,
আজকের প্রেম হারিয়ে যায় যে কোন সময়ে।
ভুল মানুষের মায়ায় পইড়া হারাইও না নিজেরে,
এমন প্রেম আর কইরো না গো সজনী, যে প্রেমের মূল্য থাকেনা...
প্রেমের স্বর্গ প্রেমের নরগ, প্রেম করে সেই জন, কামাল কয়—
প্রেমের মর্ম না বুঝিলে কষ্ট হয় তখন।
এমন প্রেম আর কইরো না সজনী,
যে প্রেমের মূল্য থাকেনা।
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের মৌলিকত্ব বজায় রাখতে সহযোগিতা করুন।
মন্তব্যসমূহ