পোস্টগুলি

জন্ম আমার রাসুলের যুগে হলে লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

এক ভাইরাসে মানুষের জীবন নষ্ট।আধ্যাত্মিক লোকসংগীত।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার: কামাল হোসেন প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপট ও সময় নিয়ে আপনাদের সামনে একটি লোকসংগীত গান পরিবেশন করলাম। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গানের ভেতরে মানুষের জীবন, দুঃখ-কষ্ট ও বেদনা তুলে ধরা হয়েছে; আশা করি গানটি সকলের ভালো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানের কথা: এক ভাইরাসে মানুষের জীবন নষ্ট লিরিক ও সুরকার: কামাল হোসেন এক ভাইরাসে মানুষের জীবন নষ্ট আরেক ভাইরালের জন্য হুদাই করে কষ্ট মানুষ কেমনে বোকা হইয়া মাথা করে নষ্ট নষ্ট রে, এটা কেমন মানুষের জীবন রে। অদৃশ্য এক জীবাণুর ভয়ে ঘরবন্দী সব প্রাণ, আবার ভিউ আর লাইকের লোভে খোয়ায় নিজের মান। অনলাইনের ওই নকল সুখে দিন কাটে যে রাতে, আসল মানুষ একলা কাঁদে নিঝুম ঘরের কোণেতে। মানুষ কেমনে বোকা হইয়া মাথা করে নষ্ট নষ্ট রে, এটা কেমন মানুষের জীবন রে। মিথ্যা মোহের পেছনে সব অন্ধ হয়ে ছোটে, ভেতরের সেই বিবেক-ম...

জন্ম আমার রাসুলের যুগে হলে।লেখক কামাল হোসেন

ছবি
গানের কথা ও সুরকারঃ কামাল হোসেন জন্ম আমার রাসুলের যুগে হলে ধরন: আধ্যাত্মিক ও নাতে রাসুল (সা.) | রচনা কাল: ০৬ জানুয়ারি ২০২৪ প্রিয় সুধী ও সংগীত অনুরাগী ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতিটি আশেকে রাসুলের হৃদয়ে একটা সুপ্ত আকুলতা থাকে—যদি প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর যুগে আমাদের জন্ম হতো! সেই পবিত্র যুগে বেঁচে থেকে ভোর রজনীতে নবীর নূরানী চেহারার দর্শন পাওয়া, মক্কা-মদিনার চেনা পথে তাঁর সাথে মুলাকাত করতে পারার যে পরম সৌভাগ্য, সেই আত্মিক আকুতি ও পবিত্র ভালোবাসার অনুভূতি নিয়েই ২০২৪ সালের শুরুতে এই কালামটি রচনা করেছি। আশা করি এই আধ্যাত্মিক ও ভক্তিমূলক নাতে রাসুলটি আপনাদের হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেবে। জন্ম আমার রাসুলের যুগে হলে, হলে কেমন হতো, বলো না, বলো না— বলো না কেমন হতো।। ভোর রজনীতে নবীর সাথে, দেখা হতো, মোলাকাত হতো, দুই নয়নে দেখিতাম আমি নূরে...