Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

ভালো মানের ফোন চিনার উপায়।লেখক কামাল হোসেন

সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন—এই শুভকামনা রইল।

আপনারা অনেকেই কম বাজেটের মধ্যে ভালো ফোন মার্কেটে খোঁজাখুঁজি করেন, তাই না? হ্যাঁ, অবশ্যই দাম কমের মধ্যে ভালো মানের ফোন ক্রয় করতে পারেন। সেটা কীভাবে? দেখুন, মার্কেটে অনেক নামীদামী কোম্পানি আছে, বিষয়টা কিন্তু এরকম নয় যে নামীদামী হলেই ভালো ফোন পাওয়া যাবে—এই ধারণা করা সম্পূর্ণ ভুল। আপনার চয়েস অনুযায়ী মার্কেটে খোঁজাখুঁজি করুন, যদি পেয়ে যান তাহলে তো দারুণ!

📱 প্রথম কাজ: IMEI ও আসল ফোন চেক
ফোনটি হাতে নিয়ে সর্বপ্রথম কাজ হলো মোবাইলের আইএমইআই (IMEI) চেক করা। চেক করতে মোবাইলের ডায়ালপ্যাডে গিয়ে চাপুন *#06# এবং নাম্বারটি নোট করুন। এরপর মোবাইলটি জেনুইন কিনা চেক করতে যেকোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: KYD <স্পেস> ১৫ ডিজিটের IMEI নাম্বার এবং পাঠিয়ে দিন 16002 নাম্বারে। ফিরতি মেসেজে যদি আসে "ডিভাইসটির IMEI বিটিআরসির ডাটাবেইজে পাওয়া গেছে", তাহলে বুঝবেন ফোনটি আসল।
⚙️ দ্বিতীয় কাজ: প্রসেসর ও মেমোরি চেক
ফোন জেনুইন পেলেই যথেষ্ট নয়। ফোনটির About Section-এ গিয়ে এর সিপিইউ (CPU) অর্থাৎ প্রসেসর কী এবং এর ভ্যালু কত দেখে নিন। বিশেষ করে আপনি যদি ভিডিও বা অডিও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বা ডিজাইনের কাজ করতে চান, তবে প্রসেসরের ভালো ধারণা থাকা জরুরি। কমপক্ষে 2.3GHz Octa-core প্রসেসর দেখে ফোন কিনবেন। সাথে র‍্যাম (RAM) যেন কমপক্ষে 4 GB, অ্যান্ড্রয়েড ভার্সন কমপক্ষে 12 এবং ফোন স্টোরেজ সর্বনিম্ন 64 GB হয়। এর উপরে হলে সবচেয়ে ভালো হয়।
🔋 তৃতীয় কাজ: ফোন ভালো রাখার উপায়
ফোন কেনার পর প্রথমবার বন্ধ (Off) করে ১০০% পূর্ণ চার্জ দিবেন। মোবাইলের সাথে যে সমস্ত অফিশিয়াল টুলস বা চার্জার আসে, সেগুলো দিয়েই সবসময় মোবাইল ব্যবহার করবেন; অন্য ডিভাইসের টুলস ব্যবহার করবেন না। এছাড়া, ভাইরাসযুক্ত কোনো ছবি, ফাইল বা ভিডিও সরাসরি ডিভাইস থেকে ডিলিট করলেও অনেক সময় তা ফোনে থেকে যায়। তাই ফোন ভালো রাখতে একটি ভালো পেনড্রাইভ ব্যবহার করুন এবং প্রয়োজনীয় সব ফাইল বা ভাইরাসযুক্ত ফাইল পেনড্রাইভে ট্রান্সফার করে রাখুন।
লেখক: কামাল হোসেন
প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01915689731
🛑 কপিরাইট সতর্কতা:
এই ব্লগের সমস্ত তথ্য এবং লেখার সম্পূর্ণ স্বত্ব কামাল হোসেন-এর。 অনুমতি ব্যতীত এই লেখা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের প্রতি সম্মান প্রদর্শন করুন।
© ২০২৪ কামাল হোসেন | সর্বস্বত্ব সংরক্ষিত।
প্ৰয়োজনে যোগাযোগঃ ফেসবুক পেজ (BD Music Channel)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain