পোস্টগুলি

মে ২৭, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

এক ভাইরাসে মানুষের জীবন নষ্ট।আধ্যাত্মিক লোকসংগীত।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার: কামাল হোসেন প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপট ও সময় নিয়ে আপনাদের সামনে একটি লোকসংগীত গান পরিবেশন করলাম। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গানের ভেতরে মানুষের জীবন, দুঃখ-কষ্ট ও বেদনা তুলে ধরা হয়েছে; আশা করি গানটি সকলের ভালো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানের কথা: এক ভাইরাসে মানুষের জীবন নষ্ট লিরিক ও সুরকার: কামাল হোসেন এক ভাইরাসে মানুষের জীবন নষ্ট আরেক ভাইরালের জন্য হুদাই করে কষ্ট মানুষ কেমনে বোকা হইয়া মাথা করে নষ্ট নষ্ট রে, এটা কেমন মানুষের জীবন রে। অদৃশ্য এক জীবাণুর ভয়ে ঘরবন্দী সব প্রাণ, আবার ভিউ আর লাইকের লোভে খোয়ায় নিজের মান। অনলাইনের ওই নকল সুখে দিন কাটে যে রাতে, আসল মানুষ একলা কাঁদে নিঝুম ঘরের কোণেতে। মানুষ কেমনে বোকা হইয়া মাথা করে নষ্ট নষ্ট রে, এটা কেমন মানুষের জীবন রে। মিথ্যা মোহের পেছনে সব অন্ধ হয়ে ছোটে, ভেতরের সেই বিবেক-ম...

সঠিক পথে চালাও জিন্দেগি।দেহতত্ত্ব গান। লেখক কামাল হোসেন।

ছবি
আসসালামু আলাইকুম প্রিয় ভাই-বোনেরা। আজকে আপনাদের জন্য আমার নিজের লেখা চমৎকার একটি নতুন বাংলা গান লিরিক্স সহ শেয়ার করলাম। আশা করি এই আধ্যাত্মিক বাউল গানটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। গানের ভেতরে মানুষের জীবন পরিচালনার সঠিক দিকনির্দেশনা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যদি গানটি আপনারা একটু বুঝে-শুনে পড়েন, তাহলে অবশ্যই এর গভীর অর্থ উপলব্ধি করতে পারবেন। গানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানের কথাঃ সঠিক পথে চালাও জিন্দেগি লিরিক ও সুরকারঃ কামাল হোসেন [ স্থায়ী ] সঠিক পথে চালাও জিন্দেগি ওরে অবুঝ মন, কান পেতে তুই শুনে রাখরে, শোন দিয়া মন। তোমার সাথে ফেরেশতারা লেখছে সারাক্ষণ, সঠিক পথে চালাও জিন্দেগি ওরে অবুঝ মন।। কয়দিন আর দেখাইবা এই মিছে বাহাদুরি, হঠাৎ করে থেমে যাবে জিন্দেগির এই গাড়ি। [ অন্তরা - ১ ] ধন-সম্পদ আর রূপের বড়াই থাকবে না তো আর, সাঙ্গ যেদিন হবে তোমার ভবের এ বাজার। ...