পোস্টগুলি

মে ১৪, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

এক ভাইরাসে মানুষের জীবন নষ্ট।আধ্যাত্মিক লোকসংগীত।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার: কামাল হোসেন প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপট ও সময় নিয়ে আপনাদের সামনে একটি লোকসংগীত গান পরিবেশন করলাম। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গানের ভেতরে মানুষের জীবন, দুঃখ-কষ্ট ও বেদনা তুলে ধরা হয়েছে; আশা করি গানটি সকলের ভালো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানের কথা: এক ভাইরাসে মানুষের জীবন নষ্ট লিরিক ও সুরকার: কামাল হোসেন এক ভাইরাসে মানুষের জীবন নষ্ট আরেক ভাইরালের জন্য হুদাই করে কষ্ট মানুষ কেমনে বোকা হইয়া মাথা করে নষ্ট নষ্ট রে, এটা কেমন মানুষের জীবন রে। অদৃশ্য এক জীবাণুর ভয়ে ঘরবন্দী সব প্রাণ, আবার ভিউ আর লাইকের লোভে খোয়ায় নিজের মান। অনলাইনের ওই নকল সুখে দিন কাটে যে রাতে, আসল মানুষ একলা কাঁদে নিঝুম ঘরের কোণেতে। মানুষ কেমনে বোকা হইয়া মাথা করে নষ্ট নষ্ট রে, এটা কেমন মানুষের জীবন রে। মিথ্যা মোহের পেছনে সব অন্ধ হয়ে ছোটে, ভেতরের সেই বিবেক-ম...

মন শোধন।দেহতত্ব গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজ নিয়ে আসলাম একটি দেহতত্ত্ব গান। মানুষের মনের ভাব ও চিন্তাধারা যখন লোভে পরিণত হয়, তখনই সে পরকালের ভাবনাকে আর প্রাধান্য দেয় না। তখন তার ভেতর থেকে ‘মানুষ’ সত্তাটি আস্তে আস্তে বিলীন হয়ে যায়। মনুষ্যত্ব ও ইনসাফ তখন তার কাছ থেকে বিদায় নেয়, যার ফলে সে আত্মীয়-স্বজনের কথাও ভুলে যায়। মানুষের মন ও নীতি যেন সবসময় উদার থাকে এবং সবাই যেন ইনসাফ ও ভালোবাসা দিয়ে জীবন পরিচালনা করতে পারে—সেই উদ্দেশ্যেই আমি এই দেহতত্ত্ব গানটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আমার গানটি আপনাদের ভালো লাগে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানের কথাঃ মন শোধন লিরিক ও সুরকার: কামাল হোসেন এক সেকেন্ডে নাই ভরসা কি নিয়ে ভাবো রে মন, ভাবতে ভাবতে গেল রে তোমার সারা জীবন; হইলো না তোমার মন শোধন। মিছে মায়ার এই ভুবনে বাঁধো সুখের ঘর, দম ফুরালে দেখবি রে মন সবাই হবে পর। মাটির খাঁচা মাটি হবে পড়বে পড়ে ভূষণ; হইলো না তোমার মন শোধন। ...