পোস্টগুলি

জুন ১, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

প্রবাস জীবন কষ্টের জীবন ।ফোক গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন 🌾 হৃদয়স্পর্শী নতুন ফোক গান 🌾 প্রিয় ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে প্রবাসীদের জীবন সংগ্রাম নিয়ে একটি নতুন ফোক গান পরিবেশন করলাম। প্রবাসে কাটানো জীবনের নানা বাস্তব চিত্র ও ত্যাগের গল্প এই গানে ফুটে উঠেছে। পরিজনদের হাসির জন্য তারা নিজেদের সুখ বিসর্জন দেন, অথচ আপন মানুষরাও অনেক সময় তাদের ভেতরের নীরব রক্তক্ষরণ উপলব্ধি করতে চান না। দেশের অর্থনীতি ও পরিবারের চাকা সচল রাখতে প্রবাসীদের অবদান অপরিসীম। আসুন, আমরা প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করি এবং তাদের পাশে দাঁড়াই। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। 🎵 গানের কথাঃ প্রবাস জীবন কষ্টের জীবন ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন প্রবাস জীবন কষ্টের জীবন বুঝতে চায় না কেহ, মাথার ঘাম পায়ে ফেলে করে রোজগার অর্থ। জীবন বাজি রেখে তারা কামাই করে যত, ...

রসিকতা কইরো না। আধ্যাত্মিক গান। লেখক কামাল হোসেন।

ছবি
   লেখক কামাল হোসেন  আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা কামনা করছি। গান প্রিয় মানুষদের জন্য আপনাদের সামনে নতুন একটি গান নিয়ে হাজির হলাম। বর্তমানে আমাদের সমাজে নৈতিকতার অবক্ষয় দেখা যাচ্ছে, যা মূলত তিরস্কার, সমালোচনা, কটাক্ষ আর রসিকতা দিয়ে শুরু হয়। এগুলো যেন আমাদের মাঝখান থেকে বিতাড়িত হয়, সেভাবেই আমি গানের কথার ভেতরে এই বাস্তব চিত্রটি তুলে ধরেছি। 💡 গানের মূল ভাবনা ও আধ্যাত্মিক দিক: এখানে দুনিয়ার ক্ষণস্থায়ী রূপ এবং মৃত্যুর অমোঘ সত্যের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ আখিরাতের পাথেয় বা সম্বল গোছানোর কথা চিন্তা করে। মানবদেহকে মাটির খাঁচা আর আত্মাকে পাখির সাথে তুলনা করে খাঁটি মানুষ হওয়ার আহ্বান জানানো হয়েছে, যেন সময় ফুরিয়ে যাওয়ার পর আফসোস করতে না হয়। আশা করি এই গানটি আপনাদের পছন্দ হয়েছে এবং গানটির আধ্যাত্মিক ভাব আপনাদের মনে সাড়া দেবে। আপনাদের কাছে কেমন লেগেছে, তা কমেন্ট করে জানাবেন। স...