পোস্টগুলি

জুন ২২, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

মানুষ তুমি কোথায় পালাবে।দেহতত্ত্ব গান।গীতিকার কামাল হোসেন।

ছবি
🍂 গীতিকার কামাল হোসেন ✨ আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন—সবসময় সেই প্রত্যাশাই কামনা করি। আজ আমি আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান নিয়ে আসছি। মানুষের জন্ম-মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মানুষ এসেছে একা এবং চলেও যাবে একা—পৃথিবী যতদিন থাকবে, এই অমোঘ ধারাবাহিকতা চলতেই থাকবে। তবে এই নশ্বর ভুবনে মানুষের চাওয়া-পাওয়ার কমতি নেই, কিন্তু পরমেশ্বরের প্রতি শুকরিয়া আদায়ের বড্ড অভাব। যার কারণে মানুষের অধঃপতন ঘটে এবং পরকালে শাস্তির ভাগীদার হতে হয়। আসুন আমরা সকলে স্রষ্টার নিয়মকানুন মেনে চলাফেরা করি, তবেই আমরা জান্নাত লাভ করতে পারব, ইনশাআল্লাহ। গানের কথার মাধ্যমে আমি এই বাস্তব সত্যগুলোই আলোচনা করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ⭐ ধারাঃ দেহতত্ত্ব গান 🎵 গানের কথাঃ মানুষ তুমি কোথায় পালাবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল ...