কুল হারাইলে মান হারাবি।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
প্রিয় ভাই-বোনেরা আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি এমন একটি গান রচনা করেছি যে গানটি শুনলে আপনাদের কাছে ভালো লাগবে। আজকাল বর্তমান সমাজে যেভাবে মানুষ নেশায় আসক্ত হয়ে গেছে তার প্রতিকার ভবিষ্যৎ কী হবে সেই চিন্তা ভাবনা করে আমার এই গানটি লেখা। আশা করি গানটি সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন।
গানের নাম: কুল হারাইলে মান হারাবি
লিরিক ও সুরকার: কামাল হোসেন
কুল হারাইলে মান হারাবি ও মন আমার,
নেশা কিন্তু বড় কিছু না ও মন আমার。
নেশা কিন্তু বড় কিছু না।
যে নেশার কারণে কুল হারাইলো আবু জাহেলে,
ও মন আমার—নেশা কিন্তু বড় কিছু না।
নেশার ঘোরে মানুষ যখন বিবেক হারায়,
ভালো-মন্দ বুঝতে তখন ভুলে যায়।
নিজের হাতে নিজের জীবন করিস না ছারখার,
ও মন আমার—নেশা কিন্তু বড় কিছু না।
নেশার পিছে ছুটতে গিয়ে আপন হারাবি,
মা-বাবার মুখের হাসি মুছে ফেলবি।
একটু সুখের আশায় কেন হবি সর্বহারা,
ও মন আমার—নেশা কিন্তু বড় কিছু না।
যৌবনের এই মূল্যবান সময় যাবে ফুরায়,
নেশার আগুন জীবনটাকে পুড়িয়ে ছারখার করায়।
কামাল কয় ফিরে আয় রে আপন পথে, সময় আছে তোর,
ও মন আমার—নেশা কিন্তু বড় কিছু না।
মাওলার দেওয়া জীবনখানি আমানত রে ভাই,
হারাম পথে সুখের আশা কখনো করিস নাই।
সৎ পথে চল, নামাজ পড়, রাখিস মনের জোর,
ও মন আমার—নেশা কিন্তু বড় কিছু না।
কুল হারাইলে মান হারাবি ও মন আমার,
নেশা কিন্তু বড় কিছু না ও মন আমার。
নেশা কিন্তু বড় কিছু না。
নেশার পথ ছেড়ে দিয়ে আলোর পথে চল,
মাওলার নামে জীবনটাকে কর রে সফল। ও মন আমার নেশা কিন্তু বড় কিছু না।
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।
প্রয়োজনে যোগাযোগ ও অফিশিয়াল লিংকসমূহ:
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ