পোস্টগুলি

মে ৪, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

আমি চাইনা দুনিয়াদারি।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন প্রিয় ভাই-বোনেরা আসসালামু আলাইকুম। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। আপনাদের সামনে একটি আধ্যাত্মিক গান সৃষ্টিকর্তার মহিমায় আমরা সকলেই অনুগামী সেই সুবাদে গানের কলিতে তার গুনগান প্রকাশ করা হয়েছে। আমরা সকলেই তার পথের পথিক। আশা করি গানটি সকলের ভালো লাগবে সকলে লাইক কমেন্ট শেয়ার করুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ♪ আধ্যাত্মিক গান আমি চাইনা দুনিয়াদারি, তুলি ঘরবাড়ি, মাওলায় করিলো দেশান্তরী। এটাই ছিল আমার মূল্যবান তরী, হাসিমুখে যাইতে পারি, যদি মুর্শিদ থাকো আমার বাড়ি। কি হবে থেকে পরের বাড়ি? আমি চাইনা দুনিয়াদারি। মায়ার বাঁধন ছিন্ন করিয়া, চলবো মাওলার দরবারে, কত আশা নিয়ে এসেছিলাম, এই দুনিয়ার সংসারে। শেষ ঠিকানা হবে আমার, মাটির নিচের অন্ধকারি, মুর্শিদের নাম বুকে নিয়ে, পার হবো ভবসাগরী। ...

ধন্য হতো জীবন।ইসলামিক গান।লেখক কামাল হোসেন

ছবি
প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন—সেই প্রত্যাশাই করি। আমার মনের গভীর আবেগ থেকে একটি বিশেষ আকাঙ্ক্ষা নিয়ে এই গজলটি লিখেছি। অনেক সময় মনে হয়, আমার জন্ম যদি রাসূল (সা.)-এর যুগে হতো, তবে জীবনটা কতই না ধন্য হতো! সেই ভাবনা থেকেই গজলটি সাজিয়েছি। গজলের নাম দিয়েছি— ধন্য হতো জীবন । চলুন গজলের কথায় আসি। ✍️ লেখক: কামাল হোসেন ♪ গজলের কথাঃ ধন্য হতো জীবন লিরিক ও সুরকারঃ কামাল হোসেন জন্ম যদি রাসূলের যুগে হতো, তবে কেমন হতো? দুই নয়নে মন ভরে দেখিতাম আমি, রাসূলের ভালোবাসা প্রাণ জুড়াইতো, বলো না কেমন হতো। সাহাবীদের কাতারে থাকতাম বসিয়া, তাঁর মধুর বাণী শুনতাম মুচকি হাসি দিয়া। মসজিদে নববীতে পড়িতাম নামাজ, রাসূলের প্রেমে আমি হইতাম উদার। ...