Featured Post

আমি চাইনা দুনিয়াদারি।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন

গীতিকার কামাল হোসেন

প্রিয় ভাই-বোনেরা আসসালামু আলাইকুম। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। আপনাদের সামনে একটি আধ্যাত্মিক গান সৃষ্টিকর্তার মহিমায় আমরা সকলেই অনুগামী সেই সুবাদে গানের কলিতে তার গুনগান প্রকাশ করা হয়েছে। আমরা সকলেই তার পথের পথিক। আশা করি গানটি সকলের ভালো লাগবে সকলে লাইক কমেন্ট শেয়ার করুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে।

♪ আধ্যাত্মিক গান

আমি চাইনা দুনিয়াদারি, তুলি ঘরবাড়ি,
মাওলায় করিলো দেশান্তরী।
এটাই ছিল আমার মূল্যবান তরী,
হাসিমুখে যাইতে পারি,
যদি মুর্শিদ থাকো আমার বাড়ি।
কি হবে থেকে পরের বাড়ি?
আমি চাইনা দুনিয়াদারি।

মায়ার বাঁধন ছিন্ন করিয়া, চলবো মাওলার দরবারে,
কত আশা নিয়ে এসেছিলাম, এই দুনিয়ার সংসারে।
শেষ ঠিকানা হবে আমার, মাটির নিচের অন্ধকারি,
মুর্শিদের নাম বুকে নিয়ে, পার হবো ভবসাগরী।
আমি চাইনা দুনিয়াদারি।

ধন-সম্পদ কিছুই নেব না, যাবো যখন চলে,
আপন মানুষ দূরে যাবে, সময় যখন ফুরালে।
কামাল কয় কিসের এত অহংকার ভাই, কিসের এত বাড়াবাড়ি,
মাওলার প্রেমে মন ভাসাইয়া, কাটবে জীবন আমারি।
আমি চাইনা দুনিয়াদারি।

মুর্শিদ তুমি দয়াল আমার, রেখো আমায় চরণে,
তোমার দয়া না পেলে মুর্শিদ, হারিয়ে যাবো ভুবনে।
শেষ নিশ্বাসে তোমার নামটি, থাকুক আমার জবানজুড়ি,
তোমার দয়ায় হাসিমুখে, পারি দিতে জীবন তরী।
আমি চাইনা দুনিয়াদারি।

আমি চাইনা দুনিয়াদারি, তুলি ঘরবাড়ি,
মাওলায় করিলো দেশান্তরী।
এটাই ছিল আমার মূল্যবান তরী,
হাসিমুখে যাইতে পারি যদি,
মুর্শিদ থাকো আমার বাড়ি।
কি হবে থেকে পরের বাড়ি?
আমি চাইনা দুনিয়াদারি।

লেখক: কামাল হোসেন

তারিখ: ২/১১/২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain