তোমার ফয়সালা তার হাতে।দেহতত্ত্ব গান।লেখক কামাল হোসেন
লেখক কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও আধ্যাত্মিক গান ✨ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের জন্য রইল আমার আন্তরিক দোয়া ও ভালোবাসা। আদম সন্তান হিসেবে মানুষের প্রতি মানুষের সম্মান প্রদর্শন এবং খেদমতগার হিসেবে নিজেকে চালিত করাই আদর্শ মানবিক কাজ। মহান আল্লাহ পাক যেন আমাদের প্রতিটি কাজকর্ম এবং পথচলায় সঠিক বুঝ ও তৌফিক দান করেন। আমরা যা কিছু করি, তা যেন শুধুমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই করতে পারি—এই প্রত্যাশা রাখি। গানটি পড়ে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার মতামত জানাবেন। ⭐ ধারাঃ দেহতত্ত্ব / আধ্যাত্মিক গান 🎵 গানের কথাঃ তোমার ফয়সালা তার হাতে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন জীবন চলার গতিপথে যদি কোন বাধা আসে, স্মরণ করো মাবুদকে, তোমার ফয়সালা তার হাতে। মনোযোগ দিয়ে গাও তার গান, শান...