নামটি তাহার মুহাম্মদ রাসুল।ইসলামিক গান।গীতিকার কামাল হোসেন
লেখক কামাল হোসেন প্রিয় ভাই-বোনেরা আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি এমন একটি গান রচনা করেছি যে গানটি শুনলে সকলেরই মন বিকুল হয়ে যায় এবং আল্লাহপাক খুশি হয়। দোজাহানের শিরোমনি বিশ্বনবী মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানে গানটি আপনাদের সামনে প্রকাশ করিলাম যদি গানটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানের কথাঃ নামটি তাহার মুহাম্মদ রাসুল লিরিক ও সুরকারঃ কামাল হোসেন | তাং ৩১/১০/২০২৬ নামের সাথে নাম মিশাইয়া যে নাম বাসিলো, তাহার গুণ কীর্তন নাম, আল্লাহ সব জায়গায় রাখিলো। নামটি তাহার মুহাম্মদ রাসুল। ও মানুষ মোহাম্মদ রাসুল— সৃষ্টি জগতের সেরা তিনি মোহাম্মদ রাসুল। নামটি তাহার জিকির করলে আল্লাহ হয় ব্যাকুল, নামটি তাহার মুহাম্মদ রাসুল। আকাশ বাতাস চন্দ্র তারা গায় যে তাঁহার গান, ...