পোস্টগুলি

সেপ্টেম্বর ১৯, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

আমি চাইনা দুনিয়াদারি।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন প্রিয় ভাই-বোনেরা আসসালামু আলাইকুম। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। আপনাদের সামনে একটি আধ্যাত্মিক গান সৃষ্টিকর্তার মহিমায় আমরা সকলেই অনুগামী সেই সুবাদে গানের কলিতে তার গুনগান প্রকাশ করা হয়েছে। আমরা সকলেই তার পথের পথিক। আশা করি গানটি সকলের ভালো লাগবে সকলে লাইক কমেন্ট শেয়ার করুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ♪ আধ্যাত্মিক গান আমি চাইনা দুনিয়াদারি, তুলি ঘরবাড়ি, মাওলায় করিলো দেশান্তরী। এটাই ছিল আমার মূল্যবান তরী, হাসিমুখে যাইতে পারি, যদি মুর্শিদ থাকো আমার বাড়ি। কি হবে থেকে পরের বাড়ি? আমি চাইনা দুনিয়াদারি। মায়ার বাঁধন ছিন্ন করিয়া, চলবো মাওলার দরবারে, কত আশা নিয়ে এসেছিলাম, এই দুনিয়ার সংসারে। শেষ ঠিকানা হবে আমার, মাটির নিচের অন্ধকারি, মুর্শিদের নাম বুকে নিয়ে, পার হবো ভবসাগরী। ...

হারিয়ে যেওনা কোনদিন ।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন ।

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন আধ্যাত্মিক বিচ্ছেদ গান ✨ আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সামনে একটি আধ্যাত্মিক বিচ্ছেদ গান নিয়ে আসলাম। মানুষের আশা-ভরসা ও জীবন চলা সবকিছুই তার কর্মের ওপর নির্ভর করে—‘যেমন কর্ম, তেমন ফল’। কর্ম ছাড়া ভালো কিছু আশা করা যায় না। চলাফেরা ও সামাজিক মেলবন্ধনে তৈরি হয় ভালোবাসা ও মায়াবন্ধন। আসুন, আমরা সুন্দর সমাজ গড়ে তুলি এবং সৎ পথে হেঁটে চলি। ⭐ ধারাঃ আধ্যাত্মিক বিচ্ছেদ ও লোকজ গান 🎵 গানের কথাঃ হারিয়ে যেও না কোনদিন ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন জীবন চলার মাঝে হারিয়ে যেও না কোনদিন, ওগো বন্ধু। যেখানে তোমার চাওয়া পাওয়া সেখান থেকেই পাবে তুমি, যেমন করেছো কর্ম তেমন পাবে ফল মনে রাখো তুমি, ওগো বন্ধু। সময়ে...