পোস্টগুলি

আগস্ট ৪, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

আমি চাইনা দুনিয়াদারি।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন প্রিয় ভাই-বোনেরা আসসালামু আলাইকুম। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। আপনাদের সামনে একটি আধ্যাত্মিক গান সৃষ্টিকর্তার মহিমায় আমরা সকলেই অনুগামী সেই সুবাদে গানের কলিতে তার গুনগান প্রকাশ করা হয়েছে। আমরা সকলেই তার পথের পথিক। আশা করি গানটি সকলের ভালো লাগবে সকলে লাইক কমেন্ট শেয়ার করুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ♪ আধ্যাত্মিক গান আমি চাইনা দুনিয়াদারি, তুলি ঘরবাড়ি, মাওলায় করিলো দেশান্তরী। এটাই ছিল আমার মূল্যবান তরী, হাসিমুখে যাইতে পারি, যদি মুর্শিদ থাকো আমার বাড়ি। কি হবে থেকে পরের বাড়ি? আমি চাইনা দুনিয়াদারি। মায়ার বাঁধন ছিন্ন করিয়া, চলবো মাওলার দরবারে, কত আশা নিয়ে এসেছিলাম, এই দুনিয়ার সংসারে। শেষ ঠিকানা হবে আমার, মাটির নিচের অন্ধকারি, মুর্শিদের নাম বুকে নিয়ে, পার হবো ভবসাগরী। ...

অল্পতে হাঙ্গা, অল্পতে ডাঙ্গা।ভাব বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন ✨ নতুন বিচ্ছেদ ও জীবনমুখী লোকসঙ্গীত ✨ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, সেই প্রত্যাশা কামনা করছি। পৃথিবী সৃষ্টির লগ্ন থেকেই মানুষের বেঁচে থাকার জন্য লড়াই ও চাওয়া-পাওয়ার নানা সমীকরণ থাকে। মানুষ তা আস্তে আস্তে অর্জন করে। কিন্তু এভাবে বেড়ে ওঠা মানুষগুলো যখন হঠাৎ জীবনে কোনো বড় হোঁচট খায়, তখন তাদের মন ভেঙে যায়। তবুও জীবনের তাগিদে মানুষ আবার উঠে দাঁড়ায়, লড়াই করে পথ চলে। ধৈর্য সহকারে জীবনযাপন করা মানুষের একান্ত কর্তব্য। যতটুকু সময় পাই, আসুন ভালোবাসায় বাঁচার চেষ্টা করি। গানটি ভালো লাগলে আপনার মতামত জানাবেন। ⭐ ধারাঃ বিচ্ছেদ / বিরহ / জীবনমুখী লোকসঙ্গীত 🎵 গানের কথাঃ অল্পতে হাঙ্গা, অল্পতে ডাঙ্গা ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন অল্পতে হাঙ্গা, অল্পতে ডাঙ্গা, দেখো সব নতুন কাহিনী! ...

তোমার ফয়সালা তার হাতে।দেহতত্ত্ব গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও আধ্যাত্মিক গান ✨ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের জন্য রইল আমার আন্তরিক দোয়া ও ভালোবাসা। আদম সন্তান হিসেবে মানুষের প্রতি মানুষের সম্মান প্রদর্শন এবং খেদমতগার হিসেবে নিজেকে চালিত করাই আদর্শ মানবিক কাজ। মহান আল্লাহ পাক যেন আমাদের প্রতিটি কাজকর্ম এবং পথচলায় সঠিক বুঝ ও তৌফিক দান করেন। আমরা যা কিছু করি, তা যেন শুধুমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই করতে পারি—এই প্রত্যাশা রাখি। গানটি পড়ে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার মতামত জানাবেন। ⭐ ধারাঃ দেহতত্ত্ব / আধ্যাত্মিক গান 🎵 গানের কথাঃ তোমার ফয়সালা তার হাতে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন জীবন চলার গতিপথে যদি কোন বাধা আসে, স্মরণ করো মাবুদকে, তোমার ফয়সালা তার হাতে। মনোযোগ দিয়ে গাও তার গান, শান...