Featured Post

হারিয়ে যেওনা কোনদিন ।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন ।

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন আধ্যাত্মিক বিচ্ছেদ গান ✨ আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সামনে একটি আধ্যাত্মিক বিচ্ছেদ গান নিয়ে আসলাম। মানুষের আশা-ভরসা ও জীবন চলা সবকিছুই তার কর্মের ওপর নির্ভর করে—‘যেমন কর্ম, তেমন ফল’। কর্ম ছাড়া ভালো কিছু আশা করা যায় না। চলাফেরা ও সামাজিক মেলবন্ধনে তৈরি হয় ভালোবাসা ও মায়াবন্ধন। আসুন, আমরা সুন্দর সমাজ গড়ে তুলি এবং সৎ পথে হেঁটে চলি। ⭐ ধারাঃ আধ্যাত্মিক বিচ্ছেদ ও লোকজ গান 🎵 গানের কথাঃ হারিয়ে যেও না কোনদিন ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন জীবন চলার মাঝে হারিয়ে যেও না কোনদিন, ওগো বন্ধু। যেখানে তোমার চাওয়া পাওয়া সেখান থেকেই পাবে তুমি, যেমন করেছো কর্ম তেমন পাবে ফল মনে রাখো তুমি, ওগো বন্ধু। সময়ে...

অল্পতে হাঙ্গা, অল্পতে ডাঙ্গা।ভাব বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন

✨ নতুন বিচ্ছেদ ও জীবনমুখী লোকসঙ্গীত ✨

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম,

আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, সেই প্রত্যাশা কামনা করছি। পৃথিবী সৃষ্টির লগ্ন থেকেই মানুষের বেঁচে থাকার জন্য লড়াই ও চাওয়া-পাওয়ার নানা সমীকরণ থাকে। মানুষ তা আস্তে আস্তে অর্জন করে। কিন্তু এভাবে বেড়ে ওঠা মানুষগুলো যখন হঠাৎ জীবনে কোনো বড় হোঁচট খায়, তখন তাদের মন ভেঙে যায়। তবুও জীবনের তাগিদে মানুষ আবার উঠে দাঁড়ায়, লড়াই করে পথ চলে। ধৈর্য সহকারে জীবনযাপন করা মানুষের একান্ত কর্তব্য। যতটুকু সময় পাই, আসুন ভালোবাসায় বাঁচার চেষ্টা করি। গানটি ভালো লাগলে আপনার মতামত জানাবেন।

ধারাঃ বিচ্ছেদ / বিরহ / জীবনমুখী লোকসঙ্গীত

🎵 গানের কথাঃ অল্পতে হাঙ্গা, অল্পতে ডাঙ্গা

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

অল্পতে হাঙ্গা, অল্পতে ডাঙ্গা,
দেখো সব নতুন কাহিনী!
অন্তরে ভরে গেছে দুঃখ কাহিনী, চিরচেনা হয়ে গেছে, চিরচেনা হয়ে গেছে,
অন্তরে দুঃখ রয়েই গেছে।

হাসির আড়ালে কত চোখের জল লুকালাম,
আপন ভেবে যারে বুক ভেঙে ভালোবাসলাম।
বিশ্বাসের আকাশে মেঘ নেমে আসে,
চোখের কোণে অশ্রু জমে মিছে আশাসে—
আজ বুক জুড়ে শুধু শূন্যতার হাহাকার থেমে গেছে,
অন্তরে দুঃখ রয়েই গেছে।

অভিযোগ আর কোনো কারো কাছে নেই গো আমার,
সময়ের চাকা ধরে পথ চলা একা এবার।
নিভে যাওয়া প্রদীপে আলো খোঁজা বৃথা,
নীরবে সয়ে যাই হৃদয়ের সব ব্যথা—
স্মৃতির পাতায় কেবল কষ্টের আঁচড় রয়ে গেছে,
অন্তরে দুঃখ রয়েই গেছে।

ছায়ার মতো পাশে ছিল যেসব রঙিন স্বপ্ন,
আজ তারা অচেনা, ভুলেছে পুরোনো গল্প।
ভাগ্যের খেলা বুঝে নেওয়ার শক্তি পাই না,
চাইলেও তো এই মন আর ভুলে থাকতে পারে না—
একাকী এই রাতে নিস্তব্ধতা সঙ্গী হয়ে গেছে,
কামাল বলে অন্তরে দুঃখ রয়েই গেছে।

অল্পতে হাঙ্গা, অল্পতে ডাঙ্গা,
দেখো সব নতুন কাহিনী!
অন্তরে ভরে গেছে দুঃখ কাহিনী, চিরচেনা হয়ে গেছে, চিরচেনা হয়ে গেছে,
অন্তরে দুঃখ রয়েই গেছে।
লেখক, লিরিক ও সুরকার: কামাল হোসেন
তারিখ: ০২/০৮/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain