Featured Post

মাটি দিয়া মাওলা কি বানাইলো ।দেহতত্ত্ব গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব গান ✨ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন সুস্থ থাকেন—সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদের জন্য আমি একটি নতুন দেহতত্ত্ব গান নিয়ে আসলাম। গানের ভেতরে মুর্শিদের কথা, মানব রচিত বিভাজন এবং সৃষ্টি রহস্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ⭐ ধারাঃ দেহতত্ত্ব / আধ্যাত্মিক গান 🎵 গানের কথাঃ মাটি দিয়া মাওলা কি বানাইলো ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন ওরে মাটি দিয়া মাওলা কি বানাইলো, বার্তাবাহক ডেকে সামনে দিলো, এখন তোমরা যাহা পারো তাই করো, কিন্তু আপাদমস্তক কইরো নারে, ওপরে অংশটুকু বাকি রাখো, ওরে মাটি দিয়া মাওলা কি বানাইলো। ...

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই-বোনেরা?

শিক্ষা, দীক্ষা ও কর্মব্যস্ততা—এগুলো আমাদের প্রতিদিনের নিত্যনতুন গল্প। কিন্তু এই গল্পের মাঝে লুকিয়ে থাকে মানুষের আসল পরিচয়, যা তাকে তার ধর্মের দিকে বা মানবতার দিকে নিয়ে যায়। তাই আপনার কর্মকে এমনভাবে সাজিয়ে তুলুন, যাতে আপনি একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারেন। সেই ভাবনা থেকেই আপনাদের জন্য এই দেহতত্ত্ব গানটি লিখেছি। যদি গানটি ভালো লাগে, তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।

✍️ লেখক: কামাল হোসেন

♪ গানের কথাঃ মানবতার সিন্ধু

লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

জীবন একটা এমন নীতি
কর্ম দিয়া শুরু
কর্মই যে তার ধর্মকে নিয়ে যায়
মানবতার সিন্ধু ওরে ভোলা মন।

কাঁচা মাটির দেউল খানি
কত যতন করো,
ভিতরে যে আসল মানিক
তারে না কি ধরো?
নিশ্বাস ফুরালে দেখবি সবই
শূণ্য রে তোর ঘর,
আপন যারে ভাবলি ভবে
সবই যে আজ পর।

লোভ-মোহের মায়ায় পইড়া
হারালি সব দিশা,
আঁধার ঘরে থাকবে একা
কাটবে না রে নিশা।
মানুষ হয়ে জন্ম নিয়াও
মানুষ না চিনলি,
দুনিয়ার এই হাটে কেবল
মিছে সওদা কিনলি।

কামাল বলে, কর্ম হবে পথের বাতি
অন্ধকারে সাথী,
দয়া দিয়ে মুছাবি আজ
অসহায়ের আঁখি।
সত্য পথে চলরে সুজন
রইবে না আর ভয়,
মানবতার সেবায় তবেই
হবে রে তোর মহাজয়।

লেখক: কামাল হোসেন
তারিখ: ০৬/০৬/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা © ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন (যোগাযোগ):

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ও ললিতা।প্রেম বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

দে দে পাল তুলে দে।মুর্শিদতত্ত গান।লেখক কামাল হোসেন

মন শোধন।দেহতত্ব গান।লেখক কামাল হোসেন

চালাও তোমার বন্দেগী। লেখক কামাল হোসেন।

আতা গাছে তোতা পাখি ।লেখক কামাল হোসেন

সঠিক পথে চালাও জিন্দেগি। নতুন বাংলা গান রিলিক্স। লেখক কামাল হোসেন।