মায়ের ভক্তি ছেলে রক্তিম ।বিচ্ছেদ গান।গীতিকার কামাল হোসেন
লেখক কামাল হোসেন
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন সুস্থ থাকেন—সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদের জন্য আমি একটি নতুন দেহতত্ত্ব গান নিয়ে আসলাম। গানের ভেতরে মুর্শিদের কথা, মানব রচিত বিভাজন এবং সৃষ্টি রহস্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন।
⭐ ধারাঃ দেহতত্ত্ব / আধ্যাত্মিক গান
🎵 গানের কথাঃ মাটি দিয়া মাওলা কি বানাইলো
✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন
মাটির কলস মাটির দেহ, মাটির দুনিয়ায়,
আসল মালিক ছাওয়ার মতো সঙ্গে চইলা যায়।
হুকুম হইলে ঘড়ি থমকে, নিভে নয়ন আলো,
মাটি দিয়া মাওলা কি বানাইলো।
কাঁচা মাটির বাসা যেমন পুইড়া হয় রে লাল,
তেমনি কইরা দিন কাটে মোর, কাটলো কত কাল।
কোন কারিগর কোন খেয়ালে রূপটি সাজাইলো,
মাটি দিয়া মাওলা কি বানাইলো।
মাটির মানুষ মাটিতেই গো মিশে যাবে শেষ,
রইবে পড়ে মিছা মায়ার এই জাঁকজমক দেশ।
রঙিন মেলা ভেঙে গেলে রইবে শুধু কালো,
মাটি দিয়া মাওলা কি বানাইলো।
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।
মন্তব্যসমূহ