Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে পুত্রের কাছে পিতার উপদেশ ও মূল্যবান পরামর্শ তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
পুত্রের কাছে পিতার উপদেশ ও মূল্যবান পরামর্শ
লেখকঃ কামাল হোসেন
১. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তারা তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য সর্বদা উতলা থাকে।
২. কোথাও বেড়াতে গেলে খাবার নিয়ে অসদাচরণ করো না। কেউ খাদ্য ইচ্ছে করে অস্বাদু করার চেষ্টা করে না।
৩. কারও বাসায় নিমন্ত্রণ থাকলে বাসা থেকে দু-মুঠো ভাত খেয়ে নিও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।
৪. তোমার কী আছে তা তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে (কেমন সংস্কৃতির)।
৫. সবসময় পাওয়ার চেয়ে দেয়ার জন্য চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে।
৬. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখো না। নইলে তুমি নিজেই ছোট হয়ে যাবে।
৭. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না। বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।
৮. বড় হবার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা করো।
৯. বড়দেরকে সম্মান করো আর ছোটদেরকে স্নেহ করতে শেখো।
১০. সবসময় ছোট-বড় সকলকে সালাম ও কুশল বিনিময় করো।
#পিতাপুত্র #উপদেশ #আদেশ
🛑 কপিরাইট সতর্কতা:
এই রচনার সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লেখা বা এর কোনো অংশ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
© ২০২১ কামাল হোসেন | সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
very nice advice

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain