আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।
আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন।
🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে
✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন
তৃতীয় বার আসার কোন সুযোগ নাই।
ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়।
আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই,
ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হবে, এটাই তোমার পরিচয়।
ধন-দৌলত আর বাড়ি-গাড়ির মিছা মোহে রইলা পইড়া,
আজ আছি কাল চইলা যামু মাটির ঘরে একা শুইয়া।
কাফন পরা দেহ লইয়া সবাই তোমায় ছাইড়া যায়,
ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হবে,
এটাই তোমার পরিচয়।
দুই দিনের এই রঙের মেলায় করছো কত বাহাদুরি,
কামাল কয় এক নিমেষে বন্ধ হবে জীবন নামের এই যে তরী।
হিসাব-নিকাশ দিতে হবে সৃষ্টিকর্তার দরবারে,
ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হবে,
এটাই তোমার পরিচয়।
মায়াজাল এই মাটির খেলা ভেঙে যাবে সন্ধ্যা নামলে,
চোখের জলে কী কাজ হবে সময় তোমার শেষ হইলে?
ভালো কাজের সাথি বানাও নইলে উপায় আর তো নাই,
ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হবে,
এটাই তোমার পরিচয়।
তৃতীয় বার আসার কোন সুযোগ নাই।
ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হবে,
এটাই তোমার পরিচয়।
তারিখ: ২১/০৮/২০২৬ খ্রিস্টাব্দ
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।
মন্তব্যসমূহ