পোস্টগুলি

ফেব্রুয়ারি ৭, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

স্বলাতে মানুষকে শান্তির পথে আনতে পারে।লেখক কামাল হোসেন

ছবি
কামাল হোসেন লেখক, গীতিকার ও সুরকার স্বলাতে মানুষকে শান্তির পথে আনতে পারে ধরন: ইসলামী ও আধ্যাত্মিক সুফি সংগীত | রচনা কাল: ২২ ডিসেম্বর ২০২২ আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক ও শ্রোতাবন্ধুরা। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। ২০২২ সালের শেষলগ্নে মানুষের অন্তরের আত্মশুদ্ধি এবং পরকালীন মুক্তির এক ব্যাকুলতা থেকে এই ইসলামী সুফি ভাবধারার জাগরণী গানটি রচনা করেছিলাম। বর্তমানের এই চরম অশান্ত পৃথিবীতে মানুষের মনে শান্তি ফেরানোর একমাত্র প্রধান অনুষঙ্গ হলো 'স্বলাত' বা নামাজ। এই স্বলাত হলো মহান আল্লাহর অবধারিত হুকুম এবং পবিত্র আল কোরআন ও হাদীসের আলোয় প্রিয় নবী (সাঃ)-এর নির্দেশিত পথ। পবিত্র কোরআন যে মানবজাতির একমাত্র পূর্ণাঙ্গ জীবন-সংবিধান, সে কথা আমরা মুখে স্বীকার করলেও আজ অধিকাংশ মানুষই তা বাস্তব জীবনে মানতে নারাজ। এই আত্মভোলা সমাজকে সঠিক পথের দিশা দিতে এবং স্বলাত ত্যাগের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করতেই গানের বাণীগুলো সাজিয়েছি। আশা করি, আধ্যাত্মিক চেতনায় শাণিত এ...