পোস্টগুলি

আগস্ট ৫, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

আমি চাইনা দুনিয়াদারি।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন প্রিয় ভাই-বোনেরা আসসালামু আলাইকুম। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। আপনাদের সামনে একটি আধ্যাত্মিক গান সৃষ্টিকর্তার মহিমায় আমরা সকলেই অনুগামী সেই সুবাদে গানের কলিতে তার গুনগান প্রকাশ করা হয়েছে। আমরা সকলেই তার পথের পথিক। আশা করি গানটি সকলের ভালো লাগবে সকলে লাইক কমেন্ট শেয়ার করুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ♪ আধ্যাত্মিক গান আমি চাইনা দুনিয়াদারি, তুলি ঘরবাড়ি, মাওলায় করিলো দেশান্তরী। এটাই ছিল আমার মূল্যবান তরী, হাসিমুখে যাইতে পারি, যদি মুর্শিদ থাকো আমার বাড়ি। কি হবে থেকে পরের বাড়ি? আমি চাইনা দুনিয়াদারি। মায়ার বাঁধন ছিন্ন করিয়া, চলবো মাওলার দরবারে, কত আশা নিয়ে এসেছিলাম, এই দুনিয়ার সংসারে। শেষ ঠিকানা হবে আমার, মাটির নিচের অন্ধকারি, মুর্শিদের নাম বুকে নিয়ে, পার হবো ভবসাগরী। ...

মানুষ চেনা অনেক কঠিন দায়।আধ্যাত্মিক গান।লেখক কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন মারফতি ও আধ্যাত্মিক গান ✨ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন, সেই প্রত্যাশা কামনা করছি। মানুষের মধ্যেই মানুষের সুখ, আবার মানুষের মধ্যেই মানুষের অসুখ। যদি মনস্থির ও ভালোবাসা এক থাকে, তবেই সত্যিকারের আত্মিক বন্ধন সৃষ্টি হয়। আসল মানুষ হতে হলে ইনসাফ, মনুষ্যত্ববোধ ও কল্যাণকামী মন থাকা জরুরি। আসুন ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা খাঁটি মানুষ হই। কারণ মানুষ হতে না পারলে ইহকাল ও পরকালে শান্তি মেলে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন—এই প্রত্যাশা রইল। ⭐ ধারাঃ মারফতি / দেহতত্ত্ব / ভাবসংগীত 🎵 গানের কথাঃ মানুষ চেনা অনেক কঠিন দায় ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন এমন একটি দুনিয়াতে আসলাম মানব হইয়া, কেউ কারো নয় দুনিয়া বুঝায় একা কাঁদাইয়া। মানুষ রূপে মানুষ আছে, একটি মানুষ নাই, সেই...