পোস্টগুলি

জুলাই ১৬, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

এক ভাইরাসে মানুষের জীবন নষ্ট।আধ্যাত্মিক লোকসংগীত।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার: কামাল হোসেন প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপট ও সময় নিয়ে আপনাদের সামনে একটি লোকসংগীত গান পরিবেশন করলাম। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গানের ভেতরে মানুষের জীবন, দুঃখ-কষ্ট ও বেদনা তুলে ধরা হয়েছে; আশা করি গানটি সকলের ভালো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানের কথা: এক ভাইরাসে মানুষের জীবন নষ্ট লিরিক ও সুরকার: কামাল হোসেন এক ভাইরাসে মানুষের জীবন নষ্ট আরেক ভাইরালের জন্য হুদাই করে কষ্ট মানুষ কেমনে বোকা হইয়া মাথা করে নষ্ট নষ্ট রে, এটা কেমন মানুষের জীবন রে। অদৃশ্য এক জীবাণুর ভয়ে ঘরবন্দী সব প্রাণ, আবার ভিউ আর লাইকের লোভে খোয়ায় নিজের মান। অনলাইনের ওই নকল সুখে দিন কাটে যে রাতে, আসল মানুষ একলা কাঁদে নিঝুম ঘরের কোণেতে। মানুষ কেমনে বোকা হইয়া মাথা করে নষ্ট নষ্ট রে, এটা কেমন মানুষের জীবন রে। মিথ্যা মোহের পেছনে সব অন্ধ হয়ে ছোটে, ভেতরের সেই বিবেক-ম...

গান লেখার কৌশল ও হেকমত।লেখক কামাল হোসেন

ছবি
গান লেখার কৌশল ও হেকমত — লেখক কামাল হোসেন গান লেখার কৌশল ও হেকমত তথা সঠিক কলাকৌশল অবলম্বনের বিষয়ের উপর আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। আমাদের পারিবারিক নৈতিকতা ও আদর্শিক বিষয়ের উপর ভিত্তি করে কথা ও গান নির্বাচন করা উচিত; যেন অর্থের কোনো বিকৃতি না ঘটে, সেদিকে খেয়াল রেখে মনের ভাব প্রকাশ করতে হবে এবং গান লিখতে হবে। সবসময় মনে রাখতে হবে—গানের ভাষা যেন সৌন্দর্য, মাধুর্য ও নম্রতায় প্রকাশ পায়। এজন্য বাংলা ভাষার উপর বেশি বেশি চর্চা করতে হবে এবং বিভিন্ন শব্দের সঠিক অর্থ জানতে হবে। যদি ভাষার ক্ষেত্রে আপনি নিজেকে কিছুটা দুর্বল মনে করেন, তবে বাংলা ব্যাকরণ চর্চা করুন; দেখবেন আপনি খুব দ্রুত এক্সপার্ট হয়ে যাবেন। তখন আপনার জন্য ভাষার অন্তর্নিহিত অর্থ বোঝা সহজ হবে। পাশাপাশি, নিয়মিত সংগীতশিল্পীদের সাথে গানের সুর মেলানো এবং সচরাচর প্রবাদ বাক্য আদান-প্রদান ও কথাবার্তা বলার অভ্যাস গড়ে তুলুন। এতে আপনার মুখের জড়তা সহজেই দূর হয়ে যাবে। ...