Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

গান লেখার কৌশল ও হেকমত।লেখক কামাল হোসেন

গান লেখার কৌশল ও হেকমত — লেখক কামাল হোসেন

গান লেখার কৌশল ও হেকমত তথা সঠিক কলাকৌশল অবলম্বনের বিষয়ের উপর আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। আমাদের পারিবারিক নৈতিকতা ও আদর্শিক বিষয়ের উপর ভিত্তি করে কথা ও গান নির্বাচন করা উচিত; যেন অর্থের কোনো বিকৃতি না ঘটে, সেদিকে খেয়াল রেখে মনের ভাব প্রকাশ করতে হবে এবং গান লিখতে হবে।

সবসময় মনে রাখতে হবে—গানের ভাষা যেন সৌন্দর্য, মাধুর্য ও নম্রতায় প্রকাশ পায়। এজন্য বাংলা ভাষার উপর বেশি বেশি চর্চা করতে হবে এবং বিভিন্ন শব্দের সঠিক অর্থ জানতে হবে। যদি ভাষার ক্ষেত্রে আপনি নিজেকে কিছুটা দুর্বল মনে করেন, তবে বাংলা ব্যাকরণ চর্চা করুন; দেখবেন আপনি খুব দ্রুত এক্সপার্ট হয়ে যাবেন। তখন আপনার জন্য ভাষার অন্তর্নিহিত অর্থ বোঝা সহজ হবে।

পাশাপাশি, নিয়মিত সংগীতশিল্পীদের সাথে গানের সুর মেলানো এবং সচরাচর প্রবাদ বাক্য আদান-প্রদান ও কথাবার্তা বলার অভ্যাস গড়ে তুলুন। এতে আপনার মুখের জড়তা সহজেই দূর হয়ে যাবে।

গান লেখার আগে উপযুক্ত পরিবেশ নির্বাচন করুন। কোনো একটি নীরব জায়গায় বসুন এবং নির্দিষ্ট কোনো দৃশ্যকে টার্গেট করুন। মনে মনে গানের সুর ধরে প্রথম একটি লাইন লিখুন—দেখবেন গভীর কল্পনাশক্তির মাধ্যমে পরের লাইনটি নিজে থেকেই লেখা হয়ে গেছে! আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে কত চমৎকারভাবে গানের কথাগুলো তৈরি হয়ে যাচ্ছে।

🎵 গানের বিভিন্ন প্রকারভেদঃ
• আধুনিক বাংলা গান
• পল্লিগীতি / পল্লি গান
• জারি গান
• সারি গান
• ভাওয়াইয়া গান
• বাউল গান
• বিচ্ছেদ গান
• দেহতত্ত্ব গান
• মারফতি গান
• ইসলামিক গান ইত্যাদি।
— লেখক কামাল হোসেন
তারিখঃ ১৬/০৭/২০২৪
প্রিয় দর্শক ভাই ও বোনেরা, যারা গান ও গজল নিয়ে কাজ করতে চান এবং নতুন গান গাইতে আগ্রহী, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
📞 যোগাযোগঃ ০১৯১৫৬৮৯৭৩১
🛑 কপিরাইট সতর্কতা:
এই আর্টিকেলের এবং সমস্ত গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লেখা, লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।
© ২০২৪ কামাল হোসেন | সর্বস্বত্ব সংরক্ষিত।
অফিসিয়াল পেজঃ ফেসবুক পেজ (BD Music Channel)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain