Featured Post

তুই একটা পোড়া কপাল ছিলে বন্ধুরে।বিরহ বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন 💔 নতুন বিচ্ছেদ ও বিরহের গান 💔 আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা, সকলকে জানাই প্রাণবন্ত দোয়া ও ভালোবাসা। আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আপনাদের সামনে নতুন একটি বিচ্ছেদ ও বিরহী প্রেমের গান নিয়ে হাজির হলাম। ভালোবাসা ও সম্পর্কের গভীরতা না থাকলে মানুষ মানুষকে সঠিকভাবে চিনতে পারে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার অভাব ঘটলেই সম্পর্কে ফাটল ধরে। তাই প্রতিটি কাজ, কথাবার্তা ও চলাফেরায় ভালোবাসা দেওয়া এবং নেওয়ার মূল্য অপরিসীম। আশা করি গানের সুর ও কথা আপনাদের ভালো লাগবে। ⭐ ধারাঃ বিরহ / বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো আদৌ জানি না... যাবার কালে বলেছিলি ফিরবি দিনশেষে, কিন্তু সে যে গেলি তুই, আ...

আতা গাছে তোতা পাখি ।লেখক কামাল হোসেন

লেখক: কামাল হোসেন
গীতিকার ও সুরকার
আতা গাছে তোতা পাখি
ধরন: সামাজিক সচেতনতামূলক ও রম্য-ব্যঙ্গাত্মক লোকসংগীত | রচনা কাল: ১৩ এপ্রিল ২০২৬
আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আমাদের চারপাশে সামাজিক ও পারিবারিক সম্পর্কের যে অবক্ষয় এবং অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, মূলত সেই প্রেক্ষাপট থেকেই সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমি এই নতুন গানটি রচনা করেছি। অতি পরিচিত একটি রূপক ও লোকায়ত ছড়ার মাধ্যমে সমাজের একটি তেতো সত্যকে এখানে রম্য ও ব্যঙ্গাত্মক সুরে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ঘরের শান্তি আর আপন সম্পর্কের কদর না করে মানুষ যখন মরিচীকার পেছনে ছোটে, তখন তার জীবনে নেমে আসে চরম বিপর্যয়। আশাকরি সহজ কথার এই সামাজিক বার্তাটি আপনাদের ভালো লাগবে এবং সচেতন করতে সাহায্য করবে। লিরিকটি পড়ে আপনাদের কেমন লাগলো, তা কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইলো।
এমন একটা কথা বলব শোনো দিয়া মন
আদিকালে কথা শুনতাম আমি, বলিবো এখন
আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ
নিজের বউ ঘরে থুইয়া খুজে অন্যের বউ।।
অন্যের বউ ভালোই লাগে যেমন হোক কালার
কালাই যেন গলার মালা নেই কোন অভিযোগ
ঘরের বউ যতই ভালো লাগে না মধুর
দেখতে আহারে কত যে সুন্দর চেহারা তার অপরূপ।।
পরের ক্ষেতের মিষ্টি ফসল দেখলেই জিভে জল
নিজের ঘরে ঘি-ভাত থাকলেও মন যে টলমল।
Hand হাতের লক্ষ্মী পায়ে ঠেলে পরের পিছে ছোটে
কামাল বলে, দিন শেষে তাই কপালে আর শান্তি নাহি জোটে।।
শোনো ওরে অবুঝ মন করো না আর ভুল
ঘরের ঘ্রাণ হারাইলে সব হবে রে ব্যাকুল।
আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ
সুখে থাকতে চাইলে রে ভাই আপন করো বউ।।

👉 লিরিক ও সুরের মেলবন্ধনে এমন আরো সমাজ সচেতনতামূলক গান পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন।

🔵 ফেসবুকে আমার সাথে যুক্ত হোন
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ১৩/০৪/২০২৬

© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে এই লিরিক বা সুর ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মে অডিও-ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

যোগাযোগ এবং নিয়মিত নতুন গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain