তুই একটা পোড়া কপাল ছিলে বন্ধুরে।বিরহ বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন
আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা,
সকলকে জানাই প্রাণবন্ত দোয়া ও ভালোবাসা। আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আপনাদের সামনে নতুন একটি বিচ্ছেদ ও বিরহী প্রেমের গান নিয়ে হাজির হলাম। ভালোবাসা ও সম্পর্কের গভীরতা না থাকলে মানুষ মানুষকে সঠিকভাবে চিনতে পারে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার অভাব ঘটলেই সম্পর্কে ফাটল ধরে। তাই প্রতিটি কাজ, কথাবার্তা ও চলাফেরায় ভালোবাসা দেওয়া এবং নেওয়ার মূল্য অপরিসীম। আশা করি গানের সুর ও কথা আপনাদের ভালো লাগবে।
⭐ ধারাঃ বিরহ / বিচ্ছেদ গান
🎵 গানের কথাঃ আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো
✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন
আদৌ জানি না...
যাবার কালে বলেছিলি ফিরবি দিনশেষে,
কিন্তু সে যে গেলি তুই, আর তো ফিরলি না!
প্রাণো বন্ধুরে, একি ছিল তোর মনে?
তুই একটা পোড়া কপাল ছিলে বন্ধুরে...
প্রাণো বন্ধু রে...
সন্ধ্যা নামে মেঠো পথে, নিভে আলো সবি,
বুকের ভেতর আঁকা থাকে শুধু তোরই ছবি।
আশার প্রদীপ জ্বালিয়ে রাখি নিশি রাত জেগে,
চোখের জলে নদী ভাসে বিচ্ছেদেরই মেঘে!
কিসের লোভে আমায় ফেলে গেলি পরবাসে,
একবারও কি পড়ল না মনে?
প্রাণো বন্ধু রে...
কুলহারা এই মনটারে আর কত বোঝাবো,
কোন ঠিকানায় চিঠি পাঠাই, কোথায় তোরে পাবো?
সুখের আশায় বুক বেঁধে আজ শুধুই পেলাম ফাঁকি,
তোর আশাতে পথ চেয়ে আর কত একা থাকি!
মিছে ছিল তোর মুখের ঐ ভালোবাসার ছলনা,
আমায় একা ফেলে গেলি না...
প্রাণো বন্ধু রে...
তোর লাগিয়া কাঁদলো এ চোখ, পুড়লো এ অন্তর,
আপন মানুষ দিলি আমায় দারুণ সাজা পর!
কামাল বলে জগৎ মাঝে সবাই সুখী, আমি হলাম একা,
জীবনের এই শেষ বেলাতেও পাইলাম না রে দেখা।
পোড়া কপাল লয়া আমি কাঁদছি মনে মনে,
বাকি জীবন কাটাব কেমনে?
প্রাণো বন্ধু রে...
আদৌ জানি না...
যাবার কালে বলেছিলি ফিরবি দিনশেষে,
কিন্তু সে যে গেলি তুই, আর তো ফিরলি না!
প্রাণো বন্ধুরে...
তুই একটা পোড়া কপাল ছিলে বন্ধুরে...
প্রাণো বন্ধু রে...
তারিখ: ১৩/০৮/২০২৬ খ্রিস্টাব্দ
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।
মন্তব্যসমূহ