Featured Post

মায়ের ভক্তি ছেলে রক্তিম ।বিচ্ছেদ গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন 🌺 নতুন মাতৃভক্তি ও বিচ্ছেদের গান 🌺 আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সামনে একটি বিশেষ গান প্রকাশ করা হলো। বাস্তব জীবনের বর্তমান প্রেক্ষাপট এবং মা-সন্তানের সম্পর্কের আবেগ নিয়ে গানটি রচিত। সন্তানের প্রতি মায়ের অফুরন্ত ভালোবাসা এবং স্নেহের তুল্য জগতে আর কিছুই হতে পারে না—মায়ের আদর্শের কোনো বিকল্প নেই। আশা করি গানটির কথা ও সুর আপনাদের হৃদয়ে দোলা দেবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ⭐ ধারাঃ মাতৃভক্তি / বিচ্ছেদ ও লোকজ গান 🎵 গানের কথাঃ মায়ের ভক্তি ছেলে রক্তিম ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মায়ের ভক্তি ছেলে রক্তিম, আলালের ঘরে দুলাল। এমনটাই হবে যে মায়ের পুত্রধন, আশা করিনি কাল। ভালোবাইসা নাম রাখিল রক্তিম সোনা মনি, ভালোবাসার ধন। ...

মাটির দেহ মাটি হবে।দেহতত্ত্ব গান।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন

✨ নতুন আধ্যাত্মিক গান ✨

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা,

আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি একটি নতুন আধ্যাত্মিক গান নিয়ে আসলাম। গানের ভিতরে মানব সৃষ্টির রহস্য এবং আমাদের আগমন ও প্রস্থান কীভাবে ঘটে, তার একটি বাস্তব রূপরেখা প্রকাশ করা হয়েছে। মানুষ হিসেবে আমাদের প্রধান কর্তব্য হলো চিন্তাভাবনা করা এবং মহান সৃষ্টিকর্তার অনুগত হওয়া। কারণ এই দুনিয়া আমাদের স্থায়ী জায়গা নয়, এটি ক্ষণস্থায়ী। তাই পরকালের চিন্তা করে আমাদের সৎ পথে এগিয়ে চলা উচিত।

ধারাঃ আধ্যাত্মিক / মারফতি গান

🎵 গানের কথাঃ মাটির দেহ মাটি হবে

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

থাকতে তুমি খাট পালঙ্কে বর্তমান তোমার বিছানা,
আরাম করে ঘুমাও তুমি ভবিষ্যতে কী হবে তোমার খবর রাখো না।
মাটির দেহ মাটি হবে, মাটি হবে বিছানা, যেই মাটিতে থাকে পোকামাকড় আবর্জনা।
মাটির দেহ মাটি হবে, মাটি হবে বিছানা।

যে দেহের রূপের বড়াই করো তুমি দিন-রজনী,
সেই দেহ তো হবে একদিন আঁধার ঘরের মধ্যমণি।
আত্মীয়-স্বজন বন্ধু যারা পরিয়ে দেবে সাদা কাফন,
যাদের জন্য খেটে মরো কেউ হবে না আর আপন।
মাটির দেহ মাটি হবে, মাটি হবে বিছানা...

ধন-দৌলত গাড়ি-বাড়ি সব রবে এই দুনিয়ায়,
কোনো কিছু যাবে না তো একলা পথের শেষ যাত্রায়।
আমল ছাড়া অন্ধকার ওই কবরে আর কেউ যাবে না,
মিছে মায়ায় বন্দি হয়ে কেন রূপের মোহ ছাড়ো না?
মাটির দেহ মাটি হবে, মাটি হবে বিছানা...

ওরে মন তুই সময় থাকতে মালিকের নাম জপ রে মুখে,
যিনি তোকে বানিয়েছেন থাকবি রে তুই পরম সুখে।
কামাল বলে মিছে জীবন মিছে এই ক্ষণিকের খেলা,
পারপারেরই সামান সাজাও শেষ হয়ে এলো যে বেলা।

থাকতে তুমি খাট পালঙ্কে বর্তমান তোমার বিছানা,
কামাল বলে আরাম করে ঘুমাও তুমি ভবিষ্যতে কী হবে তোমার খবর রাখো না।
মাটির দেহ মাটি হবে, মাটি হবে বিছানা, যেই মাটিতে থাকে পোকামাকড় আবর্জনা।
মাটির দেহ মাটি হবে, মাটি হবে বিছানা।
লেখক, লিরিক ও সুরকার: কামাল হোসেন
তারিখ: ৩১/০৭/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain