Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

ধন্য হতো জীবন।ইসলামিক গান।লেখক কামাল হোসেন

প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন—সেই প্রত্যাশাই করি।

আমার মনের গভীর আবেগ থেকে একটি বিশেষ আকাঙ্ক্ষা নিয়ে এই গজলটি লিখেছি। অনেক সময় মনে হয়, আমার জন্ম যদি রাসূল (সা.)-এর যুগে হতো, তবে জীবনটা কতই না ধন্য হতো! সেই ভাবনা থেকেই গজলটি সাজিয়েছি। গজলের নাম দিয়েছি—ধন্য হতো জীবন। চলুন গজলের কথায় আসি।

✍️ লেখক: কামাল হোসেন

♪ গজলের কথাঃ ধন্য হতো জীবন

লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

জন্ম যদি রাসূলের যুগে হতো, তবে কেমন হতো?
দুই নয়নে মন ভরে দেখিতাম আমি,
রাসূলের ভালোবাসা প্রাণ জুড়াইতো,
বলো না কেমন হতো।

সাহাবীদের কাতারে থাকতাম বসিয়া,
তাঁর মধুর বাণী শুনতাম মুচকি হাসি দিয়া।
মসজিদে নববীতে পড়িতাম নামাজ,
রাসূলের প্রেমে আমি হইতাম উদার।

ওহুদ আর বদরের প্রান্তরে,
থাকতাম আমি তাঁর ছায়ার মতন ধরে।
ব্যথার দিনে দিতাম আমার দুহাত বাড়িয়ে,
তায়েফের সেই স্মৃতি ধরিয়া রাখতাম মনে।

আজ নেই সেই কাল, নেই মদিনার সেই দিন,
হৃদয় মাঝে শুধু রয়ে গেছে তাঁর ঋণ।
রওজা মোবারক দেখে মন যে ব্যাকুল হয়,
স্বপ্নে যদি পেতাম দিদার, ধন্য হতো জীবন।

লেখক: কামাল হোসেন
তারিখ: ২৩/০৪/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন (যোগাযোগ):

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain