মায়ের ভূমিতে।দেহতত্ত্ব গান। গীতিকার কামাল হোসেন।
✨ আসসালামু আলাইকুম
আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন—সবসময় সেই প্রত্যাশাই কামনা করি। আজ আমি আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান নিয়ে আসছি। মানুষের জন্ম-মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মানুষ এসেছে একা এবং চলেও যাবে একা—পৃথিবী যতদিন থাকবে, এই অমোঘ ধারাবাহিকতা চলতেই থাকবে। তবে এই নশ্বর ভুবনে মানুষের চাওয়া-পাওয়ার কমতি নেই, কিন্তু পরমেশ্বরের প্রতি শুকরিয়া আদায়ের বড্ড অভাব। যার কারণে মানুষের অধঃপতন ঘটে এবং পরকালে শাস্তির ভাগীদার হতে হয়। আসুন আমরা সকলে স্রষ্টার নিয়মকানুন মেনে চলাফেরা করি, তবেই আমরা জান্নাত লাভ করতে পারব, ইনশাআল্লাহ। গানের কথার মাধ্যমে আমি এই বাস্তব সত্যগুলোই আলোচনা করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
⭐ ধারাঃ দেহতত্ত্ব গান
🎵 গানের কথাঃ মানুষ তুমি কোথায় পালাবে
✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন
জন্ম হয়েছো মৃত্যু হইবে
আইসো ভবে যাইতে হবে
এটাই দুনিয়ার খেলা রঙ্গিলা মানুষরে।
মরণ থেকে বাঁচার উপায় নাই, ও মানুষ রে...
ধন-দৌলত আর বাহাদুরি
সবই রবে এই ভুবনে পড়ি
মিছে মায়ায় কাটিয়ে দিলি অমূল্য এই বেলা রে।
মরণ থেকে বাঁচার উপায় নাই, ও মানুষ রে...
কাঁচা বাঁশের পালকি সাজায়
পাখি যখন উড়াল দেবে খাঁচায়
তখন একা তুমি রইবে পড়ে অন্ধকার ওই ঘরে রে।
মরণ থেকে বাঁচার উপায় নাই, ও মানুষ রে...
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের প্রতি সম্মান প্রদর্শন করুন।
মন্তব্যসমূহ