Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

আমি আছি তোর লাগিয়া।লেখক কামাল হোসেন।

Writer Kamal Hossain

✍️ গীতিকার ও সুরকার কামাল হোসেন

✨ বিসমিল্লাহির রহমানির রাহিম

প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি কামাল হোসেন বিরহ বিচ্ছেদের আরও একটি নতুন গান নিয়ে আসলাম। একজন মানুষ যখন অন্য একজনকে গভীরভাবে ভালোবাসে এবং সেই ভালোবাসায় যখন হঠাৎ বিচ্ছেদ ঘটে, তখন দুজনের মনেই এক অপূরণীয় ফাটল ধরে। সেই কষ্টের মুহূর্তগুলো ও অন্তরের আকুলতাকেই আমি গানের ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। যদি গানটি আপনাদের ভালো লাগে, তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।

⭐ ধারাঃ লোক / বিরহ বিচ্ছেদ গান

🎵 গানের কথাঃ আগুন লাগাইলো আমায়

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

বলো না তুমি কি আগুন লাগাইলো আমায়
ও সখি দেখ না আসিয়া
আমি আছি তোর লাগিয়া
ও সখিরে—আমি আছি তোর লাগিয়া।

দিন যায় আমার কান্দিয়া হাসিয়া নিশিতে জাগিয়া রই,
তোর পানে চাহিয়া বুকটা ফাটিয়া হলো যে অঙ্গার এই।
কি বিষ ঢালিলে প্রাণের পিঞ্জরে যাই না তো বুঝিয়া!
বলো না তুমি কি আগুন লাগাইলো আমায়...

ভরা নদী যেমন কূল হারাইয়া বালুচরে মইরা যায়,
আমার অন্তর তেমনি শুকাইয়া তোর দেখা নাহি পায়।
একবার আসিয়া দয়া করিয়া যাও না গো দেখিয়া!
বলো না তুমি কি আগুন লাগাইলো আমায়...

মানুষ মইলে দাফন কাফন হয় বিরহে তো মরণ নাই,
আশা নদীর কূলে একা করিয়া তোরই পথ পানে চাই।
কামাল বলে ওরে পাষাণ বন্ধু মারলি কেন পুড়াইয়া!
বলো না তুমি কি আগুন লাগাইলো আমায়...

লেখক: কামাল হোসেন
তারিখ: ১৩/০৫/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain