Featured Post

হে রাসুল তোমার চরণ তলে।ইসলামিক গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন 🌙 নতুন ইসলামিক গান / রাসুলের শানে গীতি 🌙 প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলের জন্য রইল আমার আন্তরিক দোয়া ও ভালোবাসা। আপনাদের সামনে রাসুলুল্লাহ (সাঃ)-এর শানে রচিত একটি নতুন ইসলামিক গান পরিবেশন করলাম। দুনিয়া ও আখেরাতের কল্যাণে মহান আল্লাহ যেন আমাদের প্রিয় নবীর সুন্নাহ মেনে চলার তাওফিক দেন, পরকালে শাফায়াত নসীব করেন এবং উম্মত হিসেবে কবুল করে নাজাতের ব্যবস্থা করে দেন—সেই আকুতিই এই গানে ফুটে উঠেছে। আশা করি গানটির কথা ও সুর আপনাদের হৃদয়ে প্রশান্তি জোগাবে। সকলকে গানটি উপভোগ করার জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি। ⭐ ধারাঃ ইসলামিক গীতি / রাসুলের শানে গান 🎵 গানের কথাঃ হে রাসুল তোমার চরণ তলে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন হে রাসুল তোমার চরণতলে আমাকে একটু জায়গা করে দিও, তোমার উম্মত হইয়া গুনাহগার আমি আল্লাহর পাপী বান্দা। ...

আমার এই হৃদয়টা মরে গেছে। বিরহ বিচ্ছেদ গান। গীতিকার কামাল হোসেন

গীতিকার কামাল হোসেন

✨ গভীর বিরহ ও বিচ্ছেদ মূলক সঙ্গীত ✨

✨ প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম,

কেমন আছেন আপনারা? আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছেন। আপনারা সর্বদা ভালো থাকেন ও সুস্থ থাকেন, সেই আন্তরিক প্রত্যাশাই কামনা করছি। প্রতিকূল পরিবেশের মাঝেও মানুষের বসবাস, আর এই সমাজবদ্ধ জীবন থেকে গড়ে ওঠে একজন আরেকজনের প্রতি বন্ধুত্ব, ভালোবাসা ও মানবতা। কিন্তু সেই গভীর ভালোবাসা আর মানবতা যদি হঠাৎ বিষধর সাপের মতো রূপ নেয়, তাহলে সমাজ ধ্বংসের মুখে পতিত হওয়া অনিবার্য। তাই আমি সকলের প্রতি বিনীত অনুরোধ করব — প্রেম, প্রীতি ও ভালোবাসা যেন কখনো হিংসা ও প্রতিহিংসার কারণ হয়ে না দাঁড়ায়। আসুন, আমরা সকলে মিলেমিশে কাজ করে বিপদে মানুষের পাশে দাঁড়াই। গানটি আপনাদের কেমন লেগেছে, তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন।

⭐ ধারাঃ বিচ্ছেদ ও মারফতি ভাবধারা

🎵 গানের কথাঃ আমার এই হৃদয়টা মরে গেছে

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

আমার এই হৃদয়টা মইরা গেছে তুমি থাইকো বেঁচে ---
আমার এই কলবটা মইরা গেছে তুমি থাইকো সুখে ----
বেইমান বন্ধু, বন্ধুরে আমার জীবনটা বাঁচাইয়া দে।

তোমার প্রেমে অন্ধ হইয়া কুল হারাইলাম নদীর কূলে,
সুখের আশায় বুক বান্ধিয়া ডুবলাম আমি চোখের জলে।
এখন একা কাঁদি আমি, নিঝুম রাতে জেগে—
বেইমান বন্ধু, বন্ধুরে আমার জীবনটা বাঁচাইয়া দে।

যারে আমি ভাবলাম আপন সে তো আমার হইলো না রে,
বুকের ভেতর জ্যান্ত মরণ দিয়া গেলি আমারে।
এই জীবনের আলো তুমি, নিভাইলা কোন রাগে—
বেইমান বন্ধু, বন্ধুরে আমার জীবনটা বাঁচাইয়া দে।

কামাল বলে, ওরে বন্ধু আর কতকাল দিবি সাজা?
বুকের ভেতর পুইড়া অঙ্গার হইয়া গেল মনের রাজা।
মরার আগে একবার আইসা, শেষ দেখাটা দে—
বেইমান বন্ধু, বন্ধুরে আমার জীবনটা বাঁচাইয়া দে।

লেখক, লিরিক ও সুরকার: কামাল হোসেন
তারিখ: ১৯/০৭/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। নতুন সৃষ্টির মৌলিকত্বকে সম্মান করুন।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain