Featured Post

তুই একটা পোড়া কপাল ছিলে বন্ধুরে।বিরহ বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন 💔 নতুন বিচ্ছেদ ও বিরহের গান 💔 আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা, সকলকে জানাই প্রাণবন্ত দোয়া ও ভালোবাসা। আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আপনাদের সামনে নতুন একটি বিচ্ছেদ ও বিরহী প্রেমের গান নিয়ে হাজির হলাম। ভালোবাসা ও সম্পর্কের গভীরতা না থাকলে মানুষ মানুষকে সঠিকভাবে চিনতে পারে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার অভাব ঘটলেই সম্পর্কে ফাটল ধরে। তাই প্রতিটি কাজ, কথাবার্তা ও চলাফেরায় ভালোবাসা দেওয়া এবং নেওয়ার মূল্য অপরিসীম। আশা করি গানের সুর ও কথা আপনাদের ভালো লাগবে। ⭐ ধারাঃ বিরহ / বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো আদৌ জানি না... যাবার কালে বলেছিলি ফিরবি দিনশেষে, কিন্তু সে যে গেলি তুই, আ...

যে রাতে মোর দুয়ারগুলি।বাংলা গান। লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি কামাল হোসেন আপনাদের সামনে একটি বিরহ বিচ্ছেদ গান নিয়ে হাজির হলাম। একজন মানুষের কষ্ট জীবন দুর্বিষহ হয়ে যখন পড়ে তখন চোখে আর কোনো আলো দেখে না। ভালো মানুষের পাশে থাকাটা তখন বেছে নেয়, সেজন্য পরকে আপন করে নেয়। এভাবে আমাদের সমাজে পরোক্ষভাবে একজন আরেকজনের কাছে জড়িয়ে যায়। হোক সে ভালো বা আনন্দ—সেটা কখনো দেখে না, শুধু দেখে তার চোখের পর্দায় যতটুকু আসে ততটুকুই ভালোবাসার লিপসা পড়ে যায়। সেখান থেকেই শুরু হয় দুঃখ আর কষ্ট। আসুন, আমার গানের ভেতরে সেভাবেই প্রকাশ করা হয়েছে। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
গানের কথাঃ যে রাতে মোর দুয়ারগুলি
লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঘূর্ণিঝড়ে,

সে রাতে যে আসলে তুমি আমার ভাঙ্গা ঘরে।

সব যে এলোমেলো করে নিভিয়ে দিলে আলো,

আধার রাতে তোমার আসা তাও বাসিনু ভালো।।

কেমন করে এলে তুমি মোর শূন্য ধারে,

একটিবারও বললে না তো আমায় মন খুলে।

সুখের প্রদীপ নিভে গেছে, দুখের রাত জাগে,

তোমার ছোয়ায় পাওয়ার আশায় মন যে শুধু কাঁদে।।

কবে যে শেষ হবে দুঃখ কাটবে কালো রাত?

কবে আবার আমার ঘরে আসবে সুপ্রভাত?

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঘূর্ণিঝড়ে,

সে রাতে যে আসলে তুমি আমার ভাঙ্গা ঘরে।।

লেখক: কামাল হোসেন

তারিখ: ৮/১/২০২৬

🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

প্রয়োজনে যোগাযোগ করুনঃ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain