Featured Post

মায়ের ভক্তি ছেলে রক্তিম ।বিচ্ছেদ গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন 🌺 নতুন মাতৃভক্তি ও বিচ্ছেদের গান 🌺 আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সামনে একটি বিশেষ গান প্রকাশ করা হলো। বাস্তব জীবনের বর্তমান প্রেক্ষাপট এবং মা-সন্তানের সম্পর্কের আবেগ নিয়ে গানটি রচিত। সন্তানের প্রতি মায়ের অফুরন্ত ভালোবাসা এবং স্নেহের তুল্য জগতে আর কিছুই হতে পারে না—মায়ের আদর্শের কোনো বিকল্প নেই। আশা করি গানটির কথা ও সুর আপনাদের হৃদয়ে দোলা দেবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ⭐ ধারাঃ মাতৃভক্তি / বিচ্ছেদ ও লোকজ গান 🎵 গানের কথাঃ মায়ের ভক্তি ছেলে রক্তিম ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মায়ের ভক্তি ছেলে রক্তিম, আলালের ঘরে দুলাল। এমনটাই হবে যে মায়ের পুত্রধন, আশা করিনি কাল। ভালোবাইসা নাম রাখিল রক্তিম সোনা মনি, ভালোবাসার ধন। ...

নয়নে লাগছে যারে। বিরহ বিচ্ছেদ গান। গীতিকার কামাল হোসেন।

🕌 গীতিকার কামাল হোসেন

✨ আসসালামু আলাইকুম

প্রিয় ভাই-বোনেরা, আপনাদের সামনে আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর মহব্বতের একটি গান নিয়ে এসেছি। আল্লাহর রাসূলের প্রতি প্রখ্যাত সাহাবী হযরত বিলাল (রাঃ)-এর গভীর প্রেম এবং ভালোবাসা ছিল অতুলনীয়। সেই পবিত্র অনুভূতির অনুকূলেই এই গানটি সাজানো হয়েছে, যা আমাদের অন্তরেও নবীর প্রতি প্রেম ও অনুপ্রেরণা জাগ্রত করবে। আশা করি আপনাদের সবার গানটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।

🎵 গানের কথাঃ নয়নে লাগছে যারে

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

নবীর প্রেমের পাগল বিল্লাল
আজান দিতে যায়।
আজান দিতে জীবন দিলো
কোন প্রেমের জ্বালায়
সোনা বন্ধু গো।

এক আশেক নবীর প্রেমে পাগল ছিল
নাম তার ওয়াইজ কুরুনি।
বত্রিশ দন্ত পাথর মাইরা প্রেমের শিরোমনি
সোনা বন্ধু গো
নামের সঙ্গে নাম মিশাইয়া প্রেম করল দুজনে
নয়নে লাগছে যারে।
তারে কি আর দূরে রাখতে পারে
তাহলে কি আর ভুলিতে পারে
নয়নে লাগছে যারে।

মদিনার ঐ ধূলিবালি অঙ্গে মাখে যে জন,
প্রেমের অনলে puড়ে খাঁটি হয় তার মন।
সোনা বন্ধু গো,
ধন্য হইলো জগত-সংসার সেই সে প্রেমের তরে,
নয়নে লাগছে যারে
তারে কি আর পাশুরী রাখতে পারে,
তাহলে কি আর ভুলিতে পারে
নয়নে লাগছে যারে।

প্রেমের সাগরে ডুব দিয়া যে পাইলো মদিনা,
দুনিয়াতে তার মতন সুখী কেহ তো আর নাই রে না।
সোনা বন্ধু গো,
বিনা দেখা সেই রূপ হেরিয়া মন তো আর ঘরে না রয়,
নয়নে লাগছে যারে
তারে কি আর দূরে রাখতে পারে,
তাহলে কি আর ভুলিতে পারে
নয়নে লাগছে যারে।

লেখক: কামাল হোসেন
তারিখ: ১১/০৬/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের প্রতি সম্মান প্রদর্শন করুন।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain