Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

ছাইড়া যাইও মোরে।বিরহ বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

✍️ গীতিকার কামাল হোসেন

✨ আসসালামু আলাইকুম

সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সামনে আমি একটি নতুন বিরহ বিচ্ছেদ গান নিয়ে আসলাম। এই গানের ভেতরের প্রতিটি লাইনে প্রেম, বিরহ, আবেগ এবং মানুষের ভেতরের সূক্ষ্ম আচার-আচরণ ও ভাবভঙ্গি প্রকাশ পেয়েছে। প্রেম যদি সত্যিকারের হয়, তবে সেই ভালোবাসা মানুষের অনুপ্রেরণা, ভাবনা, কাজ ও কর্মে আজীবন জড়িয়ে থাকে। এই সৃষ্টিতে প্রত্যেকেরই নিজের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আশা করি এই বিচ্ছেদের সুর ও কথা আপনাদের সকলের হৃদয় ছুয়ে যাবে। যদি গানটি ভালো লাগে, তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সকলের জন্য রইল প্রাণবন্ত অপরিসীম ভালোবাসা। ধন্যবাদ।

⭐ ধারাঃ বিরহ বিচ্ছেদ গান

🎵 গানের কথাঃ ছাইড়া যাইও মোরে

✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন

ওরে ভালো না বাসলে বন্ধু
ছাইড়া যাইও মোরে,
ওরে মনে না চাইলে রে বন্ধু
ডাইকোনা মোরে।
তোমার পথ তুমি ধরো
ডাইকোনা মোরে,
বেইমান বন্ধু, বন্ধুরে-ডাইকোনা মোরে।

মিছা আশার জাল বুইনা
কাটাইলাম রে বেলা,
বুঝি...! নাই তোর অন্তরে ছিল
আমায় নিয়া খেলা।
সুখের দিনে পাশে থাইকা
দুঃখে গেলা দূরে,
বেইমান বন্ধু, বন্ধুরে-ডাইকোনা মোরে।

পাথর দিয়া বান্ধা বুঝি
তোর ওই পাষাণ হিয়া,
একটাবারও দেখলি না রে
আমার কান্দন চাহিয়া।
মিছা প্রেমের অভিনয় আর
করিস না এই পুরে,
বেইমান বন্ধু, বন্ধুরে-ডাইকোনা মোরে।

কামাল কান্দে আপন মনে
নদীর কূলে বইসা,
তোর পিরিতের আগুনেতে
অঙ্গ হইলো কয়লা।
আপন ভাইবা পর করিলি
আমারে এই ভুবনে,
ভালো যদি না-ই বাসিস বন্ধু,
ডাইকোনা আর মোরে।
বেইমান বন্ধু, বন্ধুরে-ডাইকোনা মোরে।

লেখক: কামাল হোসেন
তারিখ: ২৪/০৬/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের প্রতি সম্মান প্রদর্শন করুন।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain