Featured Post

আমি চাইনা দুনিয়াদারি।আধ্যাত্মিক গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন প্রিয় ভাই-বোনেরা আসসালামু আলাইকুম। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। আপনাদের সামনে একটি আধ্যাত্মিক গান সৃষ্টিকর্তার মহিমায় আমরা সকলেই অনুগামী সেই সুবাদে গানের কলিতে তার গুনগান প্রকাশ করা হয়েছে। আমরা সকলেই তার পথের পথিক। আশা করি গানটি সকলের ভালো লাগবে সকলে লাইক কমেন্ট শেয়ার করুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ♪ আধ্যাত্মিক গান আমি চাইনা দুনিয়াদারি, তুলি ঘরবাড়ি, মাওলায় করিলো দেশান্তরী। এটাই ছিল আমার মূল্যবান তরী, হাসিমুখে যাইতে পারি, যদি মুর্শিদ থাকো আমার বাড়ি। কি হবে থেকে পরের বাড়ি? আমি চাইনা দুনিয়াদারি। মায়ার বাঁধন ছিন্ন করিয়া, চলবো মাওলার দরবারে, কত আশা নিয়ে এসেছিলাম, এই দুনিয়ার সংসারে। শেষ ঠিকানা হবে আমার, মাটির নিচের অন্ধকারি, মুর্শিদের নাম বুকে নিয়ে, পার হবো ভবসাগরী। ...

প্রেম শিকারি।বিরহের বিচ্ছেদ গান। গীতিকার কামাল হোসেন

🎶 গীতিকার কামাল হোসেন

✨ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা

আশা করি সকলে ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন—সবসময় সেই প্রত্যাশাই কামনা করি। আজ আমি আপনাদের সামনে একটি আধ্যাত্মিক বিরহের বিচ্ছেদ গান নিয়ে হাজির হয়েছি। এই গানের ভেতরে গভীর প্রেম-ভালোবাসার এক পরম মুহূর্তের কথা তুলে ধরা হয়েছে। যার বিনিময়ে আকুল ভালোবাসায় মনে-প্রাণে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, এমন দুজন মহান ব্যক্তির প্রেমগাথা এখানে প্রকাশ পেয়েছে। আশা করি গানটি পড়লে আপনাদের সবার অন্তরে এক ভিন্ন অনুভূতি জাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করবেন।

⭐ ধারাঃ আধ্যাত্মিক বিচ্ছেদ গান

🎵 গানের কথাঃ প্রেম শিকারি

✍️ লিরিক ও সুরকারঃ গীতিকার কামাল হোসেন

প্রেম শিকারি ঘুমে থাকে না প্রেম সজনী
প্রেমের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করেনি।
প্রেমের টানে জীবন দিল বিল্লাল গনি,
আরেক পাগল দন্ত শহীদ করল ওয়াইজ কুরুনি,
প্রেমের টানে জীবন দিতে দ্বিধা বোধ করেনি।

নামের সঙ্গে নাম মিশাইয়া
প্রেম করল দুজনে লাগছে যার নয়নে,
তারে কি আর ভুলে যেতে পারে, লাগছে যার নয়নে।
বলো এমন প্রেমিক আছে কয়জনে, লাগছে যার নয়নে।

প্রেমের আগুনে পুড়িয়া মন হইলো রে খাঁটি সোনা,
সেই প্রেমেরই সন্ধান ছাড়া এ জীবন তো বাঁচে না।
আপন হারা হইয়া যে জন খুঁজলো তারে মনে মনে,
এমন প্রেমিক আছে কয়জনে, লাগছে যার নয়নে।

লেখক: কামাল হোসেন
তারিখ: ২১/০৬/২০২৬ খ্রিস্টাব্দ
🛑 কপিরাইট সতর্কতা
© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজের প্রতি সম্মান প্রদর্শন করুন।

📱 আমাদের সাথে যুক্ত থাকুন:

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain