Featured Post

তুই একটা পোড়া কপাল ছিলে বন্ধুরে।বিরহ বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন 💔 নতুন বিচ্ছেদ ও বিরহের গান 💔 আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা, সকলকে জানাই প্রাণবন্ত দোয়া ও ভালোবাসা। আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো ও সুস্থ আছেন। আপনাদের সামনে নতুন একটি বিচ্ছেদ ও বিরহী প্রেমের গান নিয়ে হাজির হলাম। ভালোবাসা ও সম্পর্কের গভীরতা না থাকলে মানুষ মানুষকে সঠিকভাবে চিনতে পারে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার অভাব ঘটলেই সম্পর্কে ফাটল ধরে। তাই প্রতিটি কাজ, কথাবার্তা ও চলাফেরায় ভালোবাসা দেওয়া এবং নেওয়ার মূল্য অপরিসীম। আশা করি গানের সুর ও কথা আপনাদের ভালো লাগবে। ⭐ ধারাঃ বিরহ / বিচ্ছেদ গান 🎵 গানের কথাঃ আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন আমার প্রাণো বন্ধু তোরে কোথায় গেলে পাবো আদৌ জানি না... যাবার কালে বলেছিলি ফিরবি দিনশেষে, কিন্তু সে যে গেলি তুই, আ...

বন্ধু আশা দিয়া কোথায় রইলা বিরহ বিচ্ছেদ গান । গীতিকার কামাল।

✍️ লেখক: কামাল হোসেন
আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদের সামনে আমি বিরহ বিচ্ছেদের গান নিয়ে আসলাম। গানের ভিতরে প্রেমের বিচ্ছেদ যন্ত্রণা ও ভালো-মন্দ সব টুকু ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের মধ্যে এমন হয়তো কেউ আছেন যার ব্যথায় ব্যতীত তারে ছাড়া একমুঠো চলা অসম্ভব, এমন মানবিক পর্যায়ে যারা আছেন তাদের কাছে গানটি অত্যন্ত ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।

বন্ধু আশা দিয়া কোথায় রইলা
দেখা দাও আমারে,
তোর জন্য বেঁচে আছি
এই ভব সংসারে।
পিরিতির জ্বালা দিস না আমায়
এই জগত সংসারে,
তোর পিরিতের জ্বালায় আমি
জিন্দা মরা রে।

দিন কাটে মোর কেঁদে কেঁদে, রাত কাটে জাগিয়া
বুকের ভেতর জ্বলছে আগুন, তোরই লাগিয়া।
মন পঞ্জরে বন্দি পাখি, ছটফটায় খাঁচায়
তুই বিনে মোর এই জীবনে, কেমনে প্রাণ বাঁচায়?
তোর পিরিতের জ্বালায় আমি জিন্দা মরা রে...

চোখের জলে নদী হইলো, দেখলি না তুই চেয়ে
পাথর চাপা কষ্ট নিয়ে, আছি পথ পানে চেয়ে।
ফিরে যদি না আসিস তুই, ওরে নিঠুর কালা
চিতার আগুনে পুড়বে দেহ, ঘুচবে পিরিতের জ্বালা।
তোর পিরিতের জ্বালায় আমি জিন্দা মরা রে...

বন্ধু আশা দিয়া কোথায় রইলা
দেখা দাও আমারে,
তোর জন্য বেঁচে আছি
এই ভব সংসারে।

📢 আমাদের সাথে যুক্ত থাকুন

লেখক: কামাল হোসেন
তারিখ: ০২/০৬/২০২৬ খ্রিস্টাব্দ
⚠️ আইনি সতর্কবার্তা (Copyright Claim): এই গানের কথা ও লিরিক্স সম্পূর্ণভাবে গীতিকার কামাল হোসেনের নিজস্ব সৃষ্টি ও মেধা সম্পত্তি। লেখকের লিখিত অনুমতি ছাড়া এই লিরিক্স বাণিজ্যিকভাবে কোনো গান, ভিডিও বা অন্য কোনো মাধ্যমে ব্যবহার বা পুনরুত্পাদন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain