Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

সংসার জীবনের জ্বালা।লেখক: কামাল হোসেন

লেখক: কামাল হোসেন
গীতিকার ও সুরকার
সংসার জীবনের জ্বালা
ধরন: বিচ্ছেদ ও জীবনমুখী লোকসংগীত | তাল: কাহারবা (৪/৪

প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মানব জীবনের এক পরম বাস্তবতাকে কেন্দ্র করে এই বিচ্ছেদ ও বৈরাগ্যমূলক লোকসংগীতটি রচনা করেছি। মানুষ যখন অবলা ও সরল মন নিয়ে এই মায়াময় সংসারে প্রবেশ করে, তখন তার অজান্তেই জাগতিক নানা পিছুটান ও কষ্ট তাকে গ্রাস করে। শৈশবে মায়ের কোলে যে অকৃত্রিম আদর আর যত্ন থাকে, যৌবনের ব্যস্ততায় তা কোথায় যেন হারিয়ে যায়। জীবনের শেষপ্রান্তে এসে মানুষ যখন বুঝতে পারে যে এই সংসার মূলত এক মস্ত মায়াজাল, ততক্ষণে জীবন থেকে বসন্ত বিদায় নেয়। লোকজ দর্শনের চিরন্তন সত্য— "আগে তিতা, পরে মিঠা"— এই ধারণাকে উপজীব্য করেই গানটির বাণী সাজানো হয়েছে। আশা করি, গ্রামীণ সুরের এই ক্লান্তিহীন সুরটি আপনাদের হৃদয়ে বৈরাগ্যের দোলা দেবে।
আমার অন্তরপুরে অঙ্গার হইলো, মন হইলো কালা,
সংসার না করে মন দিলে, সেটা হইতো বালা।
জানতে আমার হইলো দেরি, এই সংসারের জ্বালা।।
অবলা সরলা ছিলো আমারই এ মন,
না বুঝিয়া করিলাম সংসার এই জীবন;
কত কষ্ট সইতে হবে, ভাবেনি এই মন।।
শিশুকাল ছিলো ভালো মায়েরই ঐ কোলে,
কত যত্ন আদর পেতাম মায়ের কোলে;
এখন আমি হারে হারে টের পেয়েছি—
কোথায় গেল যৌবন!
তাই কামাল বলে সংসার জীবন বহুত প্যারা,
জানতাম না তো আগে রে ওরে আগে;
আগে তিতা পিছে মিঠা, এটাই মানব জীবন রে।।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন

© ২০২৪ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত। ১৮/১/২০২৪

এই জীবনমুখী বিচ্ছেদ লোকসংগীতের কথা ও সুরের সম্পূর্ণ মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতিরেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত প্রচারের জন্য এই লিরিক ব্যবহার, রি-প্রোডাকশন, অবিকল অনুলিপি পুনঃপ্রকাশ কিংবা যেকোনো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে অ디오/ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

নতুন নতুন লোকসংগীত ও বিচ্ছেদ গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain