Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

জগৎ বাড়ি কত সুন্দর করলিরে মন।বাংলা গান।লেখক কামাল হোসেন

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুন্দর ও সুস্থ জীবন কামনা করছি। আজ আপনাদের সামনে আমি নিজের লেখা চমৎকার একটি নতুন দেহতত্ত্ব বাংলা গান নিয়ে আসলাম। এই গানের ভেতরে মানব কল্যাণের গভীর হেকমত ও জীবন দর্শনের কথা বর্ণিত হয়েছে, যা সাধারণ চিন্তা ধারার অনেক ঊর্ধ্বে। মানুষ যখন নিজের ভবিষ্যৎ, জগতের বাস্তবতা এবং আসল বাড়ির খবর বুঝতে পারে, তখনই সে দুনিয়ার মোহময় মায়াজাল থেকে বেরিয়ে এসে সঠিক পথের সন্ধান পায়। আশা করি আধ্যাত্মিক এই গানটির লিরিক্স আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।


গানের কথাঃ জগৎ বাড়ি কত সুন্দর করলিরে মন

লিরিক ও সুরকারঃ লেখক কামাল হোসেন

[ স্থায়ী ]
জগৎ বাড়ি কত সুন্দর করলিরে মন
আসল বাড়ি খবর নিলিনা—ওরে মন।
তোর মত বোকা আছে
আমার জানা ছিল না।।

[ অন্তরা - ১ ]
কত টাকা কড়ি জমাইলি জগৎ বাড়িতে
আসল বাড়িতে নজর দিলিনা—ওরে মন
আসল বাড়ির খবর নিলিনা।।

[ অন্তরা - ২ ]
জগৎ বাড়ির মায়ায় পইড়া
ভুলে ছিলে আসল বাড়ির ঠিকানা।
এখনও সময় আছে নিজের বাড়ি আপন করে নেনা
ওরে মন—আসল বাড়ির খবর নিলি না।।

[ অন্তরা - ৩ ]
ওরে ভেবে কয় কামাল মন তোর কোথায় আসল বাড়ি
খবর নেনা নিজের বাড়ি, কত সুন্দর করলি পরের বাড়ি
ওরে মন—আসল বাড়ির খবর নিলি না।।

লেখকঃ কামাল হোসেন
তারিখঃ ২২/০৩/২০২৪


🛑 কপিরাইট সতর্কতা

© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

🎵 আমাদের সাথে যুক্ত থাকুন 🎵

📞 প্রয়োজনে যোগাযোগঃ ফেসবুক পেজ (BD Music Channel)

🔵 Facebook: Kamal Hossain Writer | 🔴 YouTube: BD Music Channel | 📸 Instagram: @bdmusicchannel

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain