Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

ভালো হোক মন্দ হোক মা আমার মা।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
লেখক কামাল হোসেন
প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই প্রত্যাশা কামনা করছি। মায়ের মতন এই জগতে কেউ নেই, এটি বোঝানোর জন্যই আপনাদের সামনে মা ভালো হোক আর মন্দ হোক, সেটি আমি গানের মাধ্যমে তুলে ধরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি গানটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
ভালো হোক মন্দ হোক মা আমার মা
লিরিক ও সুরকারঃ কামাল হোসেন
—— স্থায়ী ——

ভালো হোক মন্দ হোক মা আমার মা

পৃথিবীতে তার মতো কে আছে বলো না

মা আমার মা।।

—— প্রথম অন্তরা ——

তোমার মতো কেউ তো ভালোবাসে না

কত মানুষ দেখলাম আমি হয় না তোমার মতন

মা আমার মা।।

—— দ্বিতীয় অন্তরা ——

ও যেদিন থেকে জন্মেছি, সেদিন থেকে দেখেছি

কত কষ্ট সহেছো তুমি, এই ভুবনে শয়নে স্বপনে

মা আমার মা।।

—— শেষ অংশ (আভোগ) ——

কত স্বপ্ন কত আশা ছিল তোমারই মনে

সময় দিলো না আশা পূরণ করিতে

মা আমার মা।।

🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

লেখক ও সুরকার: কামাল হোসেন  |  তারিখ: ২৭/০৩/২০২৪

© ২০২৬ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৃজনশীল কাজকে সম্মান করুন এবং কপিরাইট আইন মেনে চলুন।

নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain