Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

আর কত কাল থাকব আমি।লেখক কামাল হোসেন

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যারা সংসার জীবনের হতাশা ও ভাবনা কেমন হয়, সেই অনুশোচনা করেন—আপনাদের সামনে সেই বাস্তবতার একটি গান উপস্থাপন করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পাশে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
লেখক কামাল হোসেন
গানের কথাঃ আর কত কাল থাকব আমি
লিরিক ও সুরকারঃ কামাল হোসেন | তাং ২৮/০৮/২০২৪

আর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া
আমার জীবন গেল ঘাটে ঘাটে নৌকা সারি বাইয়া
ভাঙা তরী বাইয়া।।

আমার যৌবন গাড়ি শেষ হইলো পরের বোঝা বইয়া
পরের বোঝা বইয়া রে
আর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া।।

আমার নিজের বোঝা কে বইবে রে
পরের বোঝা বইয়া জনম গেল রে
আর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া।।

এই জীবনে দেখলাম আমি, संसार ভাঙা আর গড়া
আমার জীবন তছরছ হইলো পাইলাম না কেহ সাড়া
আর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া।।

আমার দুখের কথা কে শুনিবে, তোমরা কে আছো ভাই
এসে দেখে যাও, এসে দেখে যাও
আর কত কাল থাকব আমি তোমার পথ চাইয়া
ভাঙা তরী বাইয়া।।

— লেখক কামাল হোসেন
🛑 কপিরাইট সতর্কতা:
এই ব্লগের সমস্ত বিষয়বস্তু এবং গানের লিরিক্স কামাল হোসেন কর্তৃক স্বত্বাধিকার সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই লেখাগুলো কপি করে অন্য কোথাও প্রকাশ করা বা নিজের নামে ব্যবহার করা আইনত নিষিদ্ধ। সৃজনশীল কাজ চুরি করা থেকে বিরত থাকুন।
© ২০২৪ কামাল হোসেন | সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain