Featured Post

আইছো ভবে যাইতে হবে।দেহতত্ব গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন ✨ নতুন দেহতত্ত্ব ও মারফতি লোকজ গান ✨ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি দেহতত্ত্ব গান পরিবেশন করলাম। গানটি মূলত মানুষের ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া ও পরকালের অমোঘ সত্য নিয়ে রচিত। দুনিয়াতে মানুষের আসা-যাওয়ার এই সময়টুকু খুবই সীমিত। এই স্বল্প সময়ে আমাদের কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে—যেখানে রয়েছে জান্নাত ও জাহান্নামের জওয়াবদিহিতা। সব মিলিয়ে এটাই মানুষের জীবনের আসল পরিচয়। গানটি আপনাদের কেমন লাগলো, তা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। 🎵 গানের কথাঃ আইছো ভবে যাইতে হবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন মানুষ আইছো প্রথমবার, যাইবা দ্বিতীয়বার, তৃতীয় বার আসার কোন সুযোগ নাই। ও মানুষ, জন্ম হইছে মৃত্যু হইবে, এটাই তোমার পরিচয়। আইছো ভবে যাইতে হবে, পালানোর রাস্তা নাই, ও মানুষ, জন্ম হইছে মৃত...

মালিক সাই রব্বানা। লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
লেখক: কামাল হোসেন
গীতিকার ও সুরকার
মালিক সাই রব্বানা (আধ্যাত্মিক ভাবতত্ত্ব)
ধরন: আধ্যাত্মিক ও মরমী লোকসংগীত | রচনা কাল: ২৪ জানুয়ারি ২০২৪
আসসালামু আলাইকুম। ২০২৪ সালের জানুয়ারি মাসে মানুষের অন্তরের গভীর আধ্যাত্মিক বোধ এবং জীবনের নশ্বরতাকে কেন্দ্র করে এই মরমী গানটি রচনা করেছিলাম। আমরা প্রতিদিনের জাগতিক ব্যস্ততায় এতটাই মগ্ন থাকি যে, কখন চোখের পলকে রাত পোহায় আর কখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসে, তার হিসাব রাখার সময় পাই না। এই অবুঝ মনকে সত্যের আলোয় ফেরাতে এবং পরম সৃষ্টিকর্তা 'মালিক সাঁই রব্বানা'-এর প্রতি আত্মনিবেদন করতেই গানের বাণীগুলো সাজানো হয়েছে। "মন খুলে দাও মহত্ত্বের সাথে ওরে ভোলামন" চরণের মধ্য দিয়ে সংকীর্ণতা ভুলে স্রষ্টার দর্শনে নিমগ্ন হওয়ার এক মরমী আহ্বান রয়েছে। আশা করি, মাটির সুবাস ও আধ্যাত্মিক সুফি ঘরানার এই আত্মশুদ্ধির গানটি আপনাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে।
অধুনা আজ কি ভাবে রাত পোহালো নিজে জানেনা,
আধার কালো সন্ধ্যা হলো নেইতো ভাবোনা-
ওরে ভাববে কিসে, থাকে মালিক সাই রব্বানা।।
হাজার জুড়ে কাকলি নিতে পরে থাকে অথই ধারে মন,
ছোট হলে ধরবে কিসে ওরে ভোলামন;
মন খুলে দাও মহত্তের সাথে ওরে ভোলামন।।
আজও কি ভুলে যাবে মাওলার দর্শণ,
আবার ডাকে ভোর রজনীতে মাওলার দর্পণ ওরে ভোলামন।।
ওরে পাইতে কি সহজ হবে স্বর্গীয় সাদন,
এমনটা হইছে আর্থবরণ ভাবলি কিসে কামালের এই মন।।
🛑 কপিরাইট ও মেধা-স্বত্ব সতর্কতা:

গীতিকার ও সুরকার: কামাল হোসেন  |  রচনাকাল: ২৪/০১/২০২৪

© ২০২৪ কামাল হোসেন। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই আধ্যাত্মিক ও মরমী লোকসংগীতের কথা ও সুরের সম্পূর্ণ মেধা-স্বত্ব একমাত্র কামাল হোসেন-এর। অনুমতি ব্যতিরেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বা ব্যক্তিগত প্রচারের জন্য এই লিরিক ব্যবহার, সুরারোপ, অবিকল অনুলিপি পুনঃপ্রকাশ কিংবা যেকোনো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ভিডিও প্ল্যাটফর্মে অডিও/ভিডিও আকারে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।

নতুন নতুন আধ্যাত্মিক ও তত্ত্বীয় গানের আপডেট পেতে যুক্ত থাকুনঃ 🎬 ইউটিউব (BD Music Channel) | 📸 ইনস্টাগ্রাম | 🌐 ফেসবুক পেজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain