মানুষ তুমি কোথায় পালাবে। দেহতত্ত্ব গান। গীতিকার কামাল হোসেন
✨ গীতিকার কামাল হোসেন ✨ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন—সবসময় সেই প্রত্যাশাই কামনা করি। আমি কামাল হোসেন আজ আপনাদের সামনে একটি গভীর ভাবার্থের দেহতত্ত্ব গান নিয়ে আসলাম। সৃষ্টির নিয়মে মানুষ পৃথিবীতে একা আসে এবং একা চলে যায়। এই জন্ম আর মৃত্যুর ধারা চিরদিন ধারাবাহিকভাবে চলবে, যা মহান আল্লাহ পাকের পূর্বনির্ধারিত। তবে মৃত্যুর পরেই মানুষের আসল জীবন শুরু হয়, যাকে আমরা পরজীবন বলি। সেই জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। পরকালে মানুষের কোনো মৃত্যু নেই, একমাত্র এই দুনিয়াতেই মানুষের ক্ষণস্থায়ী জীবন শেষ হয়। তাই আমাদের যা কিছু করার বা ভাবার, এই দুনিয়াতেই করতে হবে। আশা করি গানের কথাগুলোর গভীরতা আপনারা অনুধাবন করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ⭐ ধারাঃ দেহতত্ত্ব গান 🎵 গানের কথাঃ মানুষ তুমি কোথায় পালাবে ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন ...