পোস্টগুলি

Featured Post

মাঝি ছাড়া নৌকা।আধ্যাত্মিক গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন ✨ আধ্যাত্মিক ও তত্ত্বভাবধারার নতুন গান ✨ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আপনাদের সামনে আমি একটি নতুন আধ্যাত্মিক গান নিয়ে আসলাম। মানুষ সামাজিক জীব; একে অপরের সাথে সম্পৃক্ত থেকে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন বজায় রেখে জীবন পরিচালনা করে। কিন্তু মানুষ যখন একাকী হয়ে যায়, তখন তার জীবনের মূল্যবান অনুভূতি ও ঠিকানা হারিয়ে যায়। তাই জীবনযাত্রায় শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক জীবনসঙ্গী থাকা অত্যন্ত জরুরি। আশা করি গানের বাণীতে এই দর্শনটি সুন্দরভাবে প্রকাশ পেয়েছে, শুনে আপনাদের ভালো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ⭐ ধারাঃ আধ্যাত্মিক / দেহতত্ত্ব 🎵 গানের কথাঃ মাঝি ছাড়া নৌকা ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন নৌকার কাঠের যত মূল্যই হোক না কেন ভাই, মাঝি ছাড়া নৌকার কাঠের কি মূল্য আছে ভাই। এই জগতে রমণীর কি মূল্য আছে পুরুষ নাহি পায়, ...

দেখেছি বহুদিন ধরে।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, শুভ নববর্ষ উপলক্ষে আমি একটি গান লিখেছি। যদি গানটি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট করে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানের কথা-দেখেছি বহুদিন ধরে লিরিক ও সুরকার - কামাল হোসেন দেখেছি বহুদিন ধরে যুগের পর যুগ বছর ঘুরে এলো এক নতুন যোগ।। এলো আজ বৈশাখ মাসের প্রথম দিন রোড-ঘাট বন্ধ করে দিয়ে নাচ গানে মাতোয়ারা।। এমন दृश्य দেখেনি জাতি কোনদিন আজ জাতি দৃশ্যহারা বলতে পারেনা হক কথা। পুরানো দিনের সেই রীতি নীতি আজ হয়েছে যে পর বাহারি সাজে মেতেছে সবে ভেঙে দিয়ে ঘর-দোর।। হক কথা আজ রুদ্ধ কণ্ঠে গুমরে মরে একা মুখোশের ভিড়ে আসল মানুষ যায় না কভু দেখা। হুজুগে মাতাল বি...

শান্ত মনের মানুষ।প্রতিভা তত্তগান।লেখক কামাল হোসেন

ছবি
Writer Kamal Hossain আসসালামু আলাইকুম। প্রিয় ভাই-বোনেরা, শুভ সকাল। সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আমার গানটি কেমন হয়েছে শাসন ব্যবস্থা নিয়ে? ছেলে-মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে ধারাবাহিকভাবে এই গানের ভেতরে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানটি কেমন হয়েছে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। গানের কথা------শান্ত মনের মানুষ তারিখ: ২৪/০২/২০২৬ শান্ত মনের মানুষ আমি, শান্ত মানুষ চাই |শান্ত মানুষ দিয়ে আমি সমাজ গড়তে চাই। আমি শান্ত মনের মানুষ, শান্ত মানুষ চাই শান্ত মানুষ দিয়ে আমি সমাজ গড়তে চাই।। বিচার ব্যবস্থা যেন ন্যায়-নীতির হয় |শাসন ব্যবস্থা যেন ইনসাফেরই রয়। নইলে সমাজ ব্যবস্থাতে হাঙ্গামা সৃষ্টি হয়, শান্তি কভু আসবে না আর, বাড়বে শুধু ভয়।। বে-ইনসাফে চললে সমাজ ...

জীবন চলার প্রতি পদে ।ইসলামিক গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। মহান সৃষ্টিকর্তার মহিমায় আমরা বেঁচে আছি। তাঁর দয়া ও মায়া আমাকে জাগ্রত করেছে। তাই আমি এই গানটি লিখেছি; যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আছি ইনশাল্লাহ। গানের কথা ------ ইসলামিক গান তারিখ: ১২/০৪/২০২৬ জীবন চলার প্রতি পদে, তোমায় দেখতে চাই ওগো ইলাহী তোমার মতো আপন তো আর, এ ভুবনে কেউ নাই ওগো ইলাহী।। ধরণীর এই ধূলিকণায়, তোমায় খুঁজে পেতে চাই তোমার দয়ার ছায়া ছাড়া, যাওয়ার কোনো জায়গা নাই। তুমি বিনে এই জগতে, দরদী কেহ নাই ওগো ইলাহী।। মালিক আমার, যেদিন আমি আসলাম এই ধরায় চিনতে তোমায় পারিনি গো, ডুবে ছিলেম মোহ-মায়ায়। অবুঝ মনের সকল গুনাহ, ক্ষমা করো আজ আমায় ক্ষমা করে দিও ...

আমার সোনা পাখি - নতুন বাংলা বিরহী লোকজ গান লিরিক্স | লেখক কামাল হোসেন

ছবি
Writer Kamal Hossain আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনাদের জন্য রইলো আমার আন্তরিক দোয়া ও ভালোবাসা। আজ আপনাদের জন্য নিজের লেখা একটি অত্যন্ত সুমধুর ও চমৎকার প্রেম বিচ্ছেদ গান নিয়ে আসলাম; আশা করি গানটির লিরিক্স আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। গানের কথাঃ আমার সোনা পাখি লিরিক ও সুরকারঃ কামাল হোসেন তারিখঃ ১১/০৪/২০২৬ আমার সোনা পাখি, আমার প্রাণ পাখি তোরে ছাড়া কেমনে থাকি। সকাল সাঁঝ বেলা কাটে, নিঝুম রাতে জাগি তোর পিরিতে হইলাম রে আমি দিওয়ানা বৈরাগী।। আকাশেতে কত তারা, গুনে না যায় শেষ তোর কথা মনে হইলে, হারাই রে হুশ-বেশ। ...

আমি স্বপনে দেখি যারে গানের লিরিক্স।দেহতত্ত গান। লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের আমার নিজের লেখা একটি মরমি ভাবধারার গান পড়ার অনুরোধ করছি। মানুষের জীবনে এমন কিছু স্বপ্ন থাকে যা বাস্তবে ধরা দেয় না, কিন্তু সেই স্বপ্নের মাঝেই মানুষ তার আপনজনকে খুঁজে বেড়ায়। সেই ব্যাকুলতা থেকেই এই গানের সৃষ্টি। আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর গান পেতে আমার পেজটি ফলো রাখুন। গানের কথা --------আমি স্বপ্নে দেখি যারে তারিখ: ২০/০৪/২০২৬ আমি স্বপনে দেখি যারে বাস্তবে পাইলাম না তারে কি করে পাবো আমি দয়াল বলে দাও আমারে।। কিছুদিন পরে দেখি এমন এক স্বপ্নতে। সে জায়গার নাম শুনিনি আমার জীবনে কি করে যাব দয়াল বলে দাও আমারে।। নদীতে নাইরে পানি, শুকনা যে তার চর কার লাগিয়া...

ওরে আমার মনটা পুইড়া গেছে।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন? আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদের সামনে পিরিতির কি যন্ত্রণা, তা এই গানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলের প্রতি রইলো অনেক দোয়া ও ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ। গানের কথা: ওরে আমার মনটা পুইরা গেছে লিরিক ও সুরকার: কামাল হোসেন ওরে আমার মনটা পুইরা গেছে তুই থাকিস আরামে আগে আমার মনটা যেমন ছিল এরকম কইরা দে পাষাণ বন্ধুরে তোর জন্য আমি বাড়ি ছাড়া রে।। ভেবেছিলাম তুই যে আমার আশার আলো এ জীবন সুখের বাতিঘর। তাই আশায় ভাবিয়া রাত যায় না ঘুমিয়ে পাষাণ বন্ধুরে তোর জন্য আমি বাড়ি ছাড়া রে।। সবাই আমায় পাগল বলে তোর কারণে ...

দে দে পাল তুলে দে।মুর্শিদতত্ত গান।লেখক কামাল হোসেন

ছবি
লেখক কামাল হোসেন গানের কথা: দে দে পাল তুলে দে প্রথম লেখা: ২০১২ | দ্বিতীয় সংশোধন: ০৮ আগস্ট ২০১৩ (বৃহস্পতিবার) দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা।। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা।। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাত্তি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা।। — সংগ্রাহক/লেখক কামাল হোসেন ...