Featured Post

প্রেমের আগুনে পুইড়া।প্রেম বিচ্ছেদ গান। গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন 🔥 প্রেম, বিচ্ছেদ ও আত্মিক অনুভূতির গান 🔥 ✨ প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সকলের জন্য রইলো আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। আমি কামাল হোসেন, আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন এক প্রেম ও বিচ্ছেদের গান। মানুষের মমতা, ত্যাগ ও ভালোবাসা সবই নির্ভর করে তার অনুভূতির গভীরতার ওপর। সেই ভালোবাসার টানে মানুষ নিজের জীবন ও সর্বস্ব উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না। এমনই এক গভীর আত্মিক অনুভূতির গল্প প্রকাশ করা হয়েছে এই গানের বাণীতে। আশা করি গানটি পাঠ করলে ও শুনলে আপনাদের খুব ভালো লাগবে। ⭐ ধারাঃ বিচ্ছেদ ও মারফতি/আধ্যাত্মিক ভাবধারা 🎵 গানের কথাঃ প্রেমের আগুনে পুইড়া ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন পুরুষের প্রেমে পইরা নারী জীবন দেয়, কি এমন নেশা আছে, কোন প্রেমের জ্বালায়। লাইলী প্রেমে পইরা মজনু জীবন দেয়, নামের সঙ্গে নাম মি...

জীবন চলার প্রতি পদে ।ইসলামিক গান।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। মহান সৃষ্টিকর্তার মহিমায় আমরা বেঁচে আছি। তাঁর দয়া ও মায়া আমাকে জাগ্রত করেছে। তাই আমি এই গানটি লিখেছি; যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আছি ইনশাল্লাহ।
গানের কথা ------ ইসলামিক গান
তারিখ: ১২/০৪/২০২৬

জীবন চলার প্রতি পদে, তোমায় দেখতে চাই ওগো ইলাহী
তোমার মতো আপন তো আর, এ ভুবনে কেউ নাই ওগো ইলাহী।।

ধরণীর এই ধূলিকণায়, তোমায় খুঁজে পেতে চাই
তোমার দয়ার ছায়া ছাড়া, যাওয়ার কোনো জায়গা নাই।
তুমি বিনে এই জগতে, দরদী কেহ নাই ওগো ইলাহী।।

মালিক আমার, যেদিন আমি আসলাম এই ধরায়
চিনতে তোমায় পারিনি গো, ডুবে ছিলেম মোহ-মায়ায়।
অবুঝ মনের সকল গুনাহ, ক্ষমা করো আজ আমায়
ক্ষমা করে দিও আমায়, ওগো দয়াময় ইলাহী।।

জীবন চলার আঁকাবাঁকা পথে, যদি হয় ভুল-ভ্রান্তি
ক্ষমা করে দিও এই ‘কামাল’কে, দাও গো মনে শান্তি।
তুমি ছাড়া এই অধমের, আর তো সহায় নাই
ওগো ইলাহী, তোমার মতো দরদী কেহ নাই।।

— লেখক কামাল হোসেন
Copyright Warning (Copyright Text):
© 2026 Kamal Hossain. All rights reserved.
The lyrics and melody of this song are fully owned by Kamal Hossain. Using, republishing, distorting or uploading these lyrics or audio for commercial purposes without permission is a punishable offense. Please respect creative work and comply with copyright law.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

ও ললিতা।প্রেম বিচ্ছেদ গান।লেখক কামাল হোসেন

দে দে পাল তুলে দে।মুর্শিদতত্ত গান।লেখক কামাল হোসেন

মন শোধন।দেহতত্ব গান।লেখক কামাল হোসেন

চালাও তোমার বন্দেগী। লেখক কামাল হোসেন।

আতা গাছে তোতা পাখি ।লেখক কামাল হোসেন

সঠিক পথে চালাও জিন্দেগি। নতুন বাংলা গান রিলিক্স। লেখক কামাল হোসেন।