হে রাসুল তোমার চরণ তলে।ইসলামিক গান।গীতিকার কামাল হোসেন
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।
সকলের জন্য রইল আমার আন্তরিক দোয়া ও ভালোবাসা। আপনাদের সামনে রাসুলুল্লাহ (সাঃ)-এর শানে রচিত একটি নতুন ইসলামিক গান পরিবেশন করলাম। দুনিয়া ও আখেরাতের কল্যাণে মহান আল্লাহ যেন আমাদের প্রিয় নবীর সুন্নাহ মেনে চলার তাওফিক দেন, পরকালে শাফায়াত নসীব করেন এবং উম্মত হিসেবে কবুল করে নাজাতের ব্যবস্থা করে দেন—সেই আকুতিই এই গানে ফুটে উঠেছে। আশা করি গানটির কথা ও সুর আপনাদের হৃদয়ে প্রশান্তি জোগাবে। সকলকে গানটি উপভোগ করার জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি।
⭐ ধারাঃ ইসলামিক গীতি / রাসুলের শানে গান
🎵 গানের কথাঃ হে রাসুল তোমার চরণ তলে
✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন
তোমার উম্মত হইয়া গুনাহগার আমি আল্লাহর পাপী বান্দা।
কঠিন দিনে থাকিও পাশে ইয়া রাসুল আল্লাহ,
হে রাসুল তোমার অনুকূলে রাখিও এই পাপী উম্মতকে।
দুনিয়ার মোহে ভুলিয়া পথ, কত যে করেছি ভুল,
পার করো মোরে রহমতের তরী, দাও গো মেহেরবুল।
তোমারি নূরে আলোকিত করো এ অন্তরের আঁধার,
তুমি বই আর কে আছে আমার, ওগো দয়ার আধার।
হাশরের সেই ভয়াল দিনে, যখন রবে না কেউ,
পাপের সাগরে ভাসিবে তরী, উঠিবে তুফান ঢেউ।
কামাল কয় সেদিন তোমার শাফায়াত যেন পাই গো নূরের নবী,
নয়ন ভরিয়া দেখিবো তোমায়, ওগো আকায় নবী।
কিয়ামতের সেই কঠিন বিচারে মোরে করো না হে পর,
তোমারি নামে কাটাই যেন জীবনের শেষ প্রহর।
চরণ ছায়ায় নিও হে মোরে, ইয়া রাসুল আল্লাহ,
কবুল করো এই আকুতি আমার, ইয়া হাবিবাল্লাহ।
তোমার উম্মত হইয়া গুনাহগার আমি আল্লাহর পাপী বান্দা।
চরণ ছায়ায় নিও হে মোরে, ইয়া রাসুল আল্লাহ,
কবুল করো এই আকুতি আমার, ইয়া হাবিবাল্লাহ।
তারিখ: ২৮/০৮/২০২৬ খ্রিস্টাব্দ
এই গানের কথা ও সুরের সম্পূর্ণ মালিকানা কামাল হোসেন-এর। অনুমতি ব্যতীত এই লিরিক বা অডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনঃপ্রকাশ বা যেকোনো প্ল্যাটফর্মে আপলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।
মন্তব্যসমূহ