Featured Post

প্রবাস জীবন কষ্টের জীবন ।ফোক গান।গীতিকার কামাল হোসেন

ছবি
গীতিকার কামাল হোসেন 🌾 হৃদয়স্পর্শী নতুন ফোক গান 🌾 প্রিয় ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে প্রবাসীদের জীবন সংগ্রাম নিয়ে একটি নতুন ফোক গান পরিবেশন করলাম। প্রবাসে কাটানো জীবনের নানা বাস্তব চিত্র ও ত্যাগের গল্প এই গানে ফুটে উঠেছে। পরিজনদের হাসির জন্য তারা নিজেদের সুখ বিসর্জন দেন, অথচ আপন মানুষরাও অনেক সময় তাদের ভেতরের নীরব রক্তক্ষরণ উপলব্ধি করতে চান না। দেশের অর্থনীতি ও পরিবারের চাকা সচল রাখতে প্রবাসীদের অবদান অপরিসীম। আসুন, আমরা প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করি এবং তাদের পাশে দাঁড়াই। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। 🎵 গানের কথাঃ প্রবাস জীবন কষ্টের জীবন ✍️ লিরিক ও সুরকারঃ কামাল হোসেন প্রবাস জীবন কষ্টের জীবন বুঝতে চায় না কেহ, মাথার ঘাম পায়ে ফেলে করে রোজগার অর্থ। জীবন বাজি রেখে তারা কামাই করে যত, ...

ওরে আমার মনটা পুইড়া গেছে।লেখক কামাল হোসেন

লেখক কামাল হোসেন
প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন? আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন—সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদের সামনে পিরিতির কি যন্ত্রণা, তা এই গানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলের প্রতি রইলো অনেক দোয়া ও ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ।
গানের কথা: ওরে আমার মনটা পুইরা গেছে
লিরিক ও সুরকার: কামাল হোসেন

ওরে আমার মনটা পুইরা গেছে
তুই থাকিস আরামে
আগে আমার মনটা যেমন ছিল
এরকম কইরা দে পাষাণ বন্ধুরে
তোর জন্য আমি বাড়ি ছাড়া রে।।

ভেবেছিলাম তুই যে আমার আশার আলো
এ জীবন সুখের বাতিঘর।
তাই আশায় ভাবিয়া রাত যায় না ঘুমিয়ে
পাষাণ বন্ধুরে তোর জন্য আমি বাড়ি ছাড়া রে।।

সবাই আমায় পাগল বলে তোর কারণে
বুঝলি নারে পিরিতের জ্বালা কত কষ্টরে
এখন তোর পিরিতের বিষের কাঁটা বিঁধল আমার গায়
পাষাণ বন্ধুরে তোর জন্য আমি বাড়ি ছাড়া রে।।

মন চায় যদি দেখিতে আয় আমার মন
কি ব্যাকুল হইয়া আছে আমার এই ছোট্ট মন।
আর খুঁজিয়া আমারে পাবি না এই দুনিয়া জুড়ে
ভবের মায়া ত্যাগ করিলাম, গেলাম পরপারে
পাষাণ বন্ধুরে তোর জন্য আমি কামাল বাড়ি ছাড়া রে।।

— লেখক কামাল হোসেন
১৭/৪/২০২৬
Copyright Warning:
© 2026 Kamal Hossain. All rights reserved.
The lyrics and melody of this song are fully owned by Kamal Hossain. Using, republishing, distorting or uploading these lyrics or audio for commercial purposes without permission is a punishable offense. Please respect creative work and comply with copyright law.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মানবতার সিন্ধু।দেহতত্ত গান।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ।বানী।লেখক কামাল হোসন

কম খরচে দালাল ছাড়াই ই-পাসপোর্ট করুন ।লেখক কামাল হোসেন

আত্মমর্যাদা বৃদ্ধি করার কৌশল ।লেখক কামাল হোসেন

পুত্রের কাছে পিতার উপদেশ-১।লেখক কামাল হোসেন

মা-বাবা সাথে শুদ্ধাচার ।লেখক কামাল হোসেন

Things that children need to take care of in summer by writer Kamal Hossain